গাজীপুর , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

চট্টগ্রামে জমি বিরোধে তিন বছরের শিশু আব্দুল্লাহর রহস্যময় মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

  • Reporter Name
  • Update Time : ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৮ Time View

চট্টগ্রামে জমি বিরোধে তিন বছরের শিশু আব্দুল্লাহর রহস্যময় মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

মিরসরাই, চট্টগ্রাম:

চট্টগ্রামের মিরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে তিন বছরের শিশু আব্দুল্লাহ আছাড় মেরে নিহত হওয়ার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় মস্তাননগর এলাকায় শিশুটির মৃত্যু ঘটে। আব্দুল্লাহ নুরুল আলম রাসেলের একমাত্র সন্তান।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের জমি বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন শিশুটিকে আছাড় দিয়ে হত্যা করেছে। তবে স্থানীয়দের একটি অংশের ধারণা, পারিবারিক কলহের একপর্যায়ে মানসিক ভারসাম্যহীন দাদা ভুলবশত নিজের নাতিকে আছাড় দেয়।

শিশুর দাদি জোৎসা আরা বেগম বলেন, “আমাদের জায়গায় জোর করে ঘর তুলছিল প্রতিপক্ষ। আমি গিয়ে বাধা দিলে আমাকে মারধর করা হয়। পরে ফিরে দেখলাম নাতি পড়ে আছে। দ্বীন ইসলাম আমার স্বামীকে না পেয়ে নাতিকে আছাড় দিয়ে চলে গেছে।”

অভিযোগে অভিযুক্তদের একজন দাদা মোস্তফা দাবি করেছেন, “আমি কেন আমার নাতিকে মারবো? তারা আগে আমার স্ত্রীকে মারছে। এরপর দ্বীন ইসলাম আমার নাতিকে আছাড় দিয়ে মেরে ফেলেছে।”

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, “পারিবারিক কলহের জেরে এক শিশুর মৃত্যুর ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে, এবং শিশু হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

চট্টগ্রামে জমি বিরোধে তিন বছরের শিশু আব্দুল্লাহর রহস্যময় মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

Update Time : ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬