গাজীপুর , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড় মসজিদে সেজদায় বৃদ্ধ মুসল্লি খুন, শ্রীমঙ্গলে ঘাতক আটক রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন ও কর্মসূচি ঘোষণা নগরকান্দায় স্বর্ণালংকার চুরি: সালিস নিয়ে অপপ্রচার হবিগঞ্জে গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে বিজিবি অভিযান: ভারতীয় বিস্কুট ও চানাচুরসহ বিপুল পণ্য আটক অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন, দেশব্যাপী ক্রীড়া উদ্যোগ শুরু পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন
ভোটের হাওয়া

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় দু পক্ষের সংঘর্ষে নিহত ১

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ২২ Time View

মো.মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ই মার্চ) কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামে মেশিনের ফর্মা বানানোকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামস্থ, ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও সিকদার ওয়ার্কশপের মালিকের মধ্যে মেশিনের ফর্মা বানানোকে কেন্দ্র করে তর্ক বিতর্ক শুরু হয়। সে সময় অজ্ঞাতনামা কয়েকজন ভাই ভাই ওয়ার্কশপের মালিক, খলাপাড়া গ্রামের মো. নজরুল মোল্লার ছেলে সজীব মোল্লা (২৮) কে, এলোপাতাড়ি মারপিট শুরু করে। তখন সজীবের ডাক চিৎকারে ঘটনাস্থলের পাশে থাকা তার ফুফা একই গ্রামের মৃত তালেব আলী শিকদারের ছেলে মো. হবি সিকদার (৭০) আগাইয়া আসলে বিবাদীরা তাকেও মারধর করে জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হবি সিকদারকে মৃত ঘোষণা করেন এবং সজীবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। উক্ত ঘটনার সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সম্পর্কে কালীগঞ্জ থানার এস.আই (নিঃ) মো. রিয়াদুল ইসলাম বলেন, দু পক্ষের সংঘর্ষে মৃতের সংবাদ পাইয়া মৃতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির হোসেন আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন কালীগঞ্জ থানার বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া এবিএল গেইটে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মারামারি কে কেন্দ্র করে হবি সিকদার (৭০) এক ব্যক্তির কালীগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া পূর্বেই মৃত্যু হয়েছে, তবে এই বিষয় দুই জন কে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড়

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় দু পক্ষের সংঘর্ষে নিহত ১

Update Time : ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬