গাজীপুর , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান কলাপাড়ায় কৃষক সমাবেশ ও ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান শাপলা চত্বর বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগাং ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম ১ জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু। কালিহাতীতে মাদকবিরোধী অভিযান: জিরো টলারেন্স ঘোষণা হাতিবান্ধায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতায় স্বস্তির আশা ডিপিএস প্রতারণায় গাইবান্ধায় ভুয়া কাজী চক্রের বিয়ে ভাঙার ফাঁদ নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ
ভোটের হাওয়া
বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ এসআইআর বিতর্কে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভোটগ্রহণ ঢাকা উত্তর সিটিতে বিএনপি নেতার ত্যাগ ও অবদান পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি

কলাপাড়ায় কৃষক সমাবেশ ও ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান

  • Reporter Name
  • Update Time : এক ঘন্টা আগে
  • ২৩ Time View

‎জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে এক বিশাল সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে পৌরশহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্টি এলাকায় উপজেলা কৃষক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এই কলাপাড়া কৃষক সমাবেশে কৃষকের ন্যায্য দাবি, ধানের লাভজনক মূল্য নিশ্চিত করা, ধান কেনায় লটারি প্রথা বাতিল, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় এবং সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা আনার দাবি জানানো হয়। পাশাপাশি অতি বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি ওঠে।

এছাড়া সরকারি খাল ইজারা বাতিল করে পুনঃখনন, কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ ব্যবস্থা চালু এবং কৃষি প্রণোদনা প্রকৃত কৃষকের কাছে পৌঁছানোর বিষয়েও জোর দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, বর্তমানে দালাল সিন্ডিকেট, পরিমাপে কারচুপি এবং সময়মতো সার-কীটনাশক না পাওয়ার কারণে কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জি.এম মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার, ক্ষেত মজুর সমিতির আহ্বায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক রফিকুল ইসলাম, কৃষক সমিতির প্রচার সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), সদস্য আবুল কালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, কৃষকরা যদি ন্যায্য মূল্য ও সুবিধা থেকে বঞ্চিত থাকে, তাহলে কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃষকদের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে কৃষকের দাবি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান

কলাপাড়ায় কৃষক সমাবেশ ও ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান

Update Time : এক ঘন্টা আগে