গাজীপুর , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে বৃষ্টি ভালোবাসি কবিতা: তাছলিমা মুক্তার হৃদয়ছোঁয়া প্রকৃতি প্রেম লালমনিরহাট শিশু হত্যা: দ্রুত বিচার দাবি ত্রাণমন্ত্রীর ময়মনসিংহে এসডিজি ও পরিসংখ্যান সক্ষমতা বৃদ্ধির সেমিনার অনুষ্ঠিত হোমনায় সংবাদ প্রকাশে ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ ঠাকুরগাঁও জব ফেয়ারে সিভি জমা দিয়ে মিলছে চাকরির সুযোগ মাদক সেবনের কথিত ভিডিওতে আক্কেলপুরে চা”ঞ্চ’ল্য, তদন্ত দাবি ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক অভিযানে হেলমেট সচেতনতা কার্যক্রম জোরদার ঠাকুরগাঁও টাঙ্গন নদীতে স্কুল ছাত্র নিখোঁজের পর মরদেহ উদ্ধার কালাকৈরে মতবিনিময় সভা শেষে উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন প্রশাসক

ঈদের আগে ফ্যামিলি কার্ড ৮ উপজেলায় শুরু

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প হিসেবে দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় এই কার্যক্রম শুরু হবে।

ফাইল ছবিতে দেখা যায়, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের নমুনা হাতে পর্যালোচনা করছেন।

এ কর্মসূচির বাস্তবায়ন ও নীতিনির্ধারণে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিব।

কমিটির প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে— ফ্যামিলি কার্ডের উপযুক্ত নকশা (ডিজাইন) প্রণয়ন, সুবিধাভোগী নির্বাচনের স্বচ্ছ পদ্ধতি নির্ধারণ এবং নারীদের জন্য বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো এই কার্ডের আওতায় আনা যায় কি না তা পর্যালোচনা করা।

এছাড়া সুবিধাভোগীদের একটি নির্ভুল ডাটাবেজ তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজের মধ্যে আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে একটি ডিজিটাল এমআইএস (MIS) ব্যবস্থা চালুর সুপারিশ করবে কমিটি।

সরকারের লক্ষ্য, ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা। এ লক্ষ্য পূরণে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রয়োজনে কমিটির সভা আহ্বান করা হবে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। প্রয়োজন হলে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও কমিটির থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে

ঈদের আগে ফ্যামিলি কার্ড ৮ উপজেলায় শুরু

Update Time : ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬