গাজীপুর , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

আগামীকাল রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারে দুইদিনব্যাপী ওরছে নঈমীর সমাপনী

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫০ Time View

আগামীকাল রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারে দুইদিনব্যাপী ওরছে নঈমীর সমাপনী

মোহাম্মদ হোসাইন | চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী রাহাতিয়া দরবারে শুরু হওয়া দুইদিনব্যাপী ওরছে নঈমী আগামীকাল ২২ জানুয়ারি (বুধবার) সমাপনী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শেষ হবে।

সৈয়্যদ মুহাম্মদ রাহাতুল্লাহ নকশবন্দী (রহ:), সৈয়্যদ মুহাম্মদ নুরুচ্ছাফা নঈমী (রহ:) এবং সৈয়্যদ মুহাম্মদ খাইরুল বশর নঈমী (রহ:)—এই তিন মহান আউলিয়ার স্মরণে আয়োজিত ওরছে নঈমী রাহাতিয়া দরবার সংলগ্ন নকশবন্দী মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে।

সমাপনী দিন বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহিলা মাহফিল অনুষ্ঠিত হবে। পরে বাদে আছর থেকে শুরু হবে আউলিয়া কেরামের জীবনী আলোচনা, সালানা জলসা, সালাত ও সালাম এবং আখেরী মুনাজাত। এসব আয়োজনের মধ্য দিয়েই ওরছের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

এবছরের ওরছে নঈমীর সমাপনী দিনে বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নেবেন পাকিস্তান থেকে আগত প্রখ্যাত নাতে রাসূল (সা.) খাঁ হাফেজ মুহাম্মদ তাহের কাদেরী।

ওরছে নঈমীতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন রাহাতিয়া দরবারের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ ওবায়দুল মোস্তফা নঈমী (মা.)।

এর আগে মঙ্গলবার ওরছের প্রথম দিনে খতমে কোরআন মাজীদ, খতমে বোখারী শরীফ, খতমে মজমুআয়ে সালাওয়াতে রাসূল (দ:), খতমে দালায়েলুল খায়রাত, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ, মিলাদ ও কিয়াম এবং ইসলামী কনসার্ট অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

আগামীকাল রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারে দুইদিনব্যাপী ওরছে নঈমীর সমাপনী

Update Time : ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬