গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

আখাউড়ায় স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে সানি ভূঁইয়া

  • Reporter Name
  • Update Time : ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
  • ৩৭ Time View

মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আয়োজিত এ র‍্যালিতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‍্যালিতে নেতৃত্ব দেন আখাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী সানি ভূঁইয়া।

আখাউড়ায় স্বেচ্ছাসেবক দলের র‍্যালি ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন স্লোগান ও দলীয় ব্যানার নিয়ে নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি আখাউড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট খন্দকার বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন লিটন, দেবগ্রাম আর্থ-সামাজিক উন্নয়ন কমিটির সভাপতি রুহুল আমিন খান সুমন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শেখ আমজাদ হোসেন বাবু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ইয়ার হোসেন শামীম, সাবেক কাউন্সিলর মনতাজ উদ্দিন এবং সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি মামুন আহমেদ।

এ ছাড়া গালিব, শাওন, নুরু খাদেম, ইলমান উদ্দিন খাদেম (রাজিব), মিটু, জাহাঙ্গীর আলম রাজন, আরাফাত চৌধুরী ও সাইফুলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন।

র‍্যালি শেষে আয়োজক ও উপস্থিত নেতারা দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য বজায় রেখে দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

সানি ভূঁইয়া বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতেও দলীয় কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে নেতাকর্মীদের অংশগ্রহণ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। বর্ণাঢ্য এই র‍্যালির মধ্য দিয়ে আখাউড়ায় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক তৎপরতা নতুন করে দৃশ্যমান হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

আখাউড়ায় স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে সানি ভূঁইয়া

Update Time : ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬