গাজীপুর , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

হিলি সীমান্তে চামড়া পাচার ঠেকাতে বিজিবির সর্বোচ্চ সতর্ক নজরদারি

  • Reporter Name
  • Update Time : ০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৪৬ Time View

মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হিলি সীমান্ত এলাকায় কোরবানির পশুর চামড়া অবৈধভাবে ভারতে পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সীমান্তজুড়ে নজরদারি বৃদ্ধি, অতিরিক্ত টহল এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে চামড়া পাচার প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে সীমান্তরক্ষী এই বাহিনী।

শনিবার (৩১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিএসসি। তিনি জানান, প্রতি বছর ঈদুল আজহার সময় কিছু অসাধু চক্র সীমান্ত ব্যবহার করে কোরবানির পশুর চামড়া ভারতে পাচারের চেষ্টা করে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে বিজিবি আগাম পদক্ষেপ নিয়েছে এবং সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, হিলি সীমান্তসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন। যাতে কোনোভাবেই চামড়া পাচারের সুযোগ সৃষ্টি না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

চামড়া পাচার প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সীমান্তবর্তী মসজিদগুলোতে জুমার নামাজের আগে মুসল্লিদের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া সীমান্ত এলাকায় নিয়মিত মাইকিং করা হচ্ছে এবং স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।

বিজিবি কর্মকর্তারা চামড়া ব্যবসায়ীদের বৈধ উপায়ে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণনের বিষয়ে উৎসাহিত করছেন। একই সঙ্গে তাদের সতর্ক করা হচ্ছে যাতে কোনো অবস্থাতেই সীমান্ত দিয়ে চামড়া পাচারের সঙ্গে জড়িত না হন।

লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী আরও বলেন, সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং অবৈধ কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতা পেলে চামড়া পাচার প্রতিরোধ আরও কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি সীমান্ত এলাকার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম চোখে পড়লে দ্রুত বিজিবিকে অবহিত করতে হবে। আইন মেনে চলা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঈদুল আজহা উপলক্ষে হিলি সীমান্তে বিজিবির এই কঠোর নজরদারি অবৈধ চামড়া পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

হিলি সীমান্তে চামড়া পাচার ঠেকাতে বিজিবির সর্বোচ্চ সতর্ক নজরদারি

Update Time : ০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬