গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

হিলিতে সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৫৭ Time View

মাহবুব হোসেন মেজর জেলা প্রতিনিধি দিনাজপুর

দিনাজপুরের হিলিতে সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বাদ জুমা হাকিমপুর উপজেলার হিলি মডেল মসজিদ ও ক্বাছিমিয়া এতিমখানা মাদ্রাসায় এ আয়োজন করা হয়। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

জানা গেছে, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম আবু জাফর মোঃ জাহিদ হোসেনের গর্ভধারিণী মা মরহুমা জেবুন্নেছার রুহের মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিশেষ মোনাজাত পরিচালনা করেন হিলি উত্তর মাঠপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শফিকুর রহমান। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, এনটিভির হিলি প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম জাহিদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মরহুমা জেবুন্নেছা ছিলেন একজন পরোপকারী ও ধর্মপ্রাণ নারী। তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন। তার কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন উপস্থিত বক্তারা। একই সঙ্গে তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময় স্থানীয় মুসল্লিরা বলেন, এমন আয়োজন মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে। তারা মরহুমার আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।

হিলিতে দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকায় ধর্মীয় ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা মনে করেন, সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মাগফেরাত কামনায় আয়োজিত এই দোয়া অনুষ্ঠান মরহুমার প্রতি শ্রদ্ধা জানানোর একটি সুন্দর উদ্যোগ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

হিলিতে সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

Update Time : ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬