গাজীপুর , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিদ্যুৎস্পৃষ্ট মৃ/ত্যু: রাঙ্গামাটিতে শিক্ষিকা শতাব্দী চাকমার অকাল মৃ/ত্যু হাকিমপুরে কৃষি প্রণোদনা বিতরণে মন্ত্রীর উন্নয়ন বার্তা হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গাছ কর্তন: ওসি নির্দেশ নিয়ে তীব্র বিতর্ক ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন বরিশাল জেলা সাংবাদিক সংস্থায় মামুন-আরিফের নতুন নেতৃত্ব কসবায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ কারবারি আটক মান্দায় চৌজা ব্রিজ–তেঁতুলিয়া শেখপাড়া সড়ক পাকাকরণ উদ্বোধন নওগাঁতে গোল্ডহাটির মোড় থেকে আরজি নওগাঁ সড়ক উদ্বোধন টেকনাফের আইয়ুব আটক: চট্টগ্রামে ১৭ হাজার ৭২৫ ইয়াবা উদ্ধার অভিযান শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে

সিএনজি স্টেশন বন্ধের শিডিউলে রদবদল, ১৫–২৫ মার্চ সার্বক্ষণিক খোলা

  • Reporter Name
  • Update Time : ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮ Time View

এনামুল হক রাশেদীঃ

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা এবং নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে সিএনজি স্টেশন বন্ধের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উপ-সচিব মুহাম্মদ নাজমুল হক স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম রমজান থেকে আগামী ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা দেশের সব সিএনজি স্টেশন বন্ধ থাকবে। এর আগে এই সময়সূচি ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।

তবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ২৬ মার্চ ২০২৬ থেকে আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত পুনরায় কার্যকর হবে।

সরকারের এ সিদ্ধান্তে নগর পরিবহনে সাময়িক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা এবং শিল্প ও আবাসিক খাতে চাপ কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিদ্যুৎস্পৃষ্ট মৃ/ত্যু: রাঙ্গামাটিতে শিক্ষিকা শতাব্দী চাকমার অকাল মৃ/ত্যু

সিএনজি স্টেশন বন্ধের শিডিউলে রদবদল, ১৫–২৫ মার্চ সার্বক্ষণিক খোলা

Update Time : ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬