গাজীপুর , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :

সাবেক এমপিসহ ৩ জন আওয়ামী লীগ নেতার জামিন

  • Reporter Name
  • Update Time : ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭ Time View

অনলাইন ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বরিশাল: দীর্ঘ প্রায় নয় মাস কারাবাসের পর বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ জামিন পেয়েছেন। একই সঙ্গে জামিন পেয়েছেন বরিশাল মহানগরের সাবেক ছাত্রলীগ সভাপতি ও বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন। বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিনপ্রাপ্তরা হলেন—

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ

মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন

মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন

এর আগে ২০২৫ সালের ১৭ মে ঢাকার নিজ বাসা থেকে ডিবি পুলিশ জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে বরিশালের অন্তত ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন

সাবেক এমপিসহ ৩ জন আওয়ামী লীগ নেতার জামিন

Update Time : ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬