গাজীপুর , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান কলাপাড়ায় কৃষক সমাবেশ ও ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান শাপলা চত্বর বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগাং ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম ১ জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু। কালিহাতীতে মাদকবিরোধী অভিযান: জিরো টলারেন্স ঘোষণা হাতিবান্ধায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতায় স্বস্তির আশা ডিপিএস প্রতারণায় গাইবান্ধায় ভুয়া কাজী চক্রের বিয়ে ভাঙার ফাঁদ নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ
ভোটের হাওয়া
বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ এসআইআর বিতর্কে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভোটগ্রহণ ঢাকা উত্তর সিটিতে বিএনপি নেতার ত্যাগ ও অবদান পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি

সরকার নির্ধারিত দামের বাইরে গ্যাস বিক্রি:নবীগঞ্জে ডিস্ট্রিবিউটরকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ২১ Time View

সরকার নির্ধারিত দামের বাইরে গ্যাস বিক্রি: নবীগঞ্জে ডিস্ট্রিবিউটরকে জরিমান
সাংবাদিক মোঃ মোতালেব হোসেন | ভ্রাম্যমাণ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে এক ডিস্ট্রিবিউটরকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি বাজার এবং দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এলপি গ্যাসের সরবরাহ, মজুদ এবং মূল্য তালিকা যাচাই করা হয়।
অভিযানে দেখা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি এলপি গ্যাসের মূল্য এক হাজার তিনশত ছয় (১,৩০৬) টাকা হলেও কিছু বিক্রেতা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করছেন। এ অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারায় দেবপাড়া বাজারের ‘কথা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী আজিজুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অন্যান্য খুচরা বিক্রেতাদের সতর্ক করে ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে এলপি গ্যাস বিক্রি না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তাদের উদ্দেশে জানানো হয়, এলপি গ্যাস ক্রয়ের সময় অবশ্যই ক্রয় রসিদ (মেমো) সংগ্রহ করতে হবে। কোনো বিক্রেতা মেমো দিতে অস্বীকৃতি জানালে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনোভাবেই এলপি গ্যাস বিক্রি করা যাবে না। বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান

সরকার নির্ধারিত দামের বাইরে গ্যাস বিক্রি:নবীগঞ্জে ডিস্ট্রিবিউটরকে জরিমানা

Update Time : ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬