গাজীপুর , মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর চার নৌকা দখলের অভিযোগ সাংবাদিকের ওপর হামলায় দুই আসামি গ্রেপ্তার, মানববন্ধন অনুষ্ঠিত আড়াইহাজারে জেলের জালে মিলল লুট হওয়া শর্টগান, তদন্তে নেমেছে পুলিশ বিরলে বজ্রপাতে মৃ/ত্যু: সেচের পানি দিতে গিয়ে প্রাণ গেল যুবকের পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু ক্লিন ময়মনসিংহ কর্মসূচিতে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতায় ব্যাপক সাড়া হারাগাছে নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার রাইখালীতে পাহাড় কেটে বালু উত্তোলন, বাড়ছে পরিবেশ ধ্বংসের ঝুঁকি সাংবাদিক ও শিক্ষানবিশআইনজীবী সাদিক হোসেন এপলু গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ
ভোটের হাওয়া
পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব

সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচার

  • Reporter Name
  • Update Time : ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩২ Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক সংবাদকর্মীর ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

ভুক্তভোগী মামুন হোসেন (৩৮), শ্রীপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের মমিন উদ্দিন খাঁর পুত্র এবং বর্তমানে রাজেন্দ্রপুর বাজার এলাকায় বসবাসরত। তিনি শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৮৭৩) করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘Sk Sohan’ নামক একটি ফেসবুক আইডি থেকে তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে অসত্য, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। একটি নির্দিষ্ট ফেসবুক লিংকের মাধ্যমে ছড়ানো পোস্টে তার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছে। তিনি মনে করেন, এ কর্মকাণ্ড তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সংঘটিত হয়েছে।

মামুন হোসেন জানান, শুক্রবার বিকাল আনুমানিক ৪টার দিকে সহকর্মীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি ফেসবুকে প্রবেশ করে সংশ্লিষ্ট পোস্টটি দেখেন। পরে অভিযুক্ত আইডির প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন।

জিডিতে তিনি আরও উল্লেখ করেন, উক্ত অপপ্রচারের কোনো আইনগত বা বাস্তব ভিত্তি নেই। ভবিষ্যতে প্রমাণ সংগ্রহের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করার আবেদন করেছেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ বলেন, “একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, বাংলাদেশের প্রচলিত ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে কারও ছবি বা পরিচয় ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর বা মানহানিকর তথ্য প্রচার করা দণ্ডনীয় অপরাধ। অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর চার নৌকা দখলের অভিযোগ

সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচার

Update Time : ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬