গাজীপুর , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

শিবপুর গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৪৬ Time View

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীর শিবপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার দুপুরে শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৩ শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। তিনি বলেন, “জাতীয় ঐক্য, শহীদদের স্মৃতি এবং দেশের স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”

সভায় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ. আব্দুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া, শিবপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, শিবপুর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা খোন্দকার গোলাম শওকত, শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব নইমুদ্দিন খান, নরসিংদী জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান খান।

উক্ত সভায় শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা কাউন্সিলের আহ্বায়ক আঃ গফুর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দগণও উপস্থিত ছিলেন। এছাড়া শিবপুরে কর্মরত গ্রাম পুলিশের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ১০ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নরসিংদী গ্রাম পুলিশ এসোসিয়েশনের সহসভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক বাবু শীতল চন্দ্র মন্ডল নেতৃত্বে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় প্রধান বক্তারা উল্লেখ করেন যে, শিবপুর গণহত্যা দিবসের স্মরণ এবং স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেম, ইতিহাসের শিক্ষণীয় দিক এবং সমাজে ন্যায়বিচার ও মানুষের মর্যাদা রক্ষায় সচেতন করা সম্ভব। তারা আশা প্রকাশ করেন যে, এই ধরনের অনুষ্ঠান দেশের ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল এবং ভবিষ্যতের প্রজন্মকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিবপুর উপজেলা প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধা কমান্ডা কাউন্সিলের যৌথ উদ্যোগে এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনগণকে অংশগ্রহণমূলক ও ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা লক্ষ্যণীয়। এই অনুষ্ঠানের মাধ্যমে শিবপুরবাসী একাত্মতা, ঐক্য এবং দেশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে।

শিবপুর গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের এই প্রস্তুতিমূলক সভা নিশ্চিত করেছে যে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক সংগঠনগুলো একসাথে মিলে এই জাতীয় গুরুত্বপূর্ণ দিবস যথাযথভাবে পালন করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

শিবপুর গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন

Update Time : ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬