গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

বগুড়া জেলার শিবগঞ্জে বিশেষ অভিযানে চোরাই বাইক উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১১৭ Time View

শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একটি ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগবাড়ী চর এলাকায় অভিযান পরিচালনা করে লুকিয়ে রাখা অবস্থায় ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত দিবাগত রাতে শিবগঞ্জ পৌরসভার বেড়াবালা আকন্দপাড়া গ্রামের শাহিনের স্ত্রী তানজিলাকে ফোন করে প্রতারণামূলক দুঃসংবাদ জানানো হয় যে, তার স্বামী মহাস্থানে অবস্থান করছেন এবং দ্রুত ৮ হাজার টাকা নিয়ে সেখানে যেতে বলা হয়। পরে স্বামীর কাছে টাকা পৌঁছে দিতে তানজিলা উপজেলার সদর ইউনিয়নের আলাদিপুর গ্রামের জাহিদুলের ছেলে ও একটি দোকানের কর্মচারী সৌরভকে সঙ্গে নিয়ে একটি টিভিএস (১০০ সিসি) মোটরসাইকেলে করে মহাস্থানের উদ্দেশ্যে রওনা দেন।

পথে শিবগঞ্জ থানা এলাকার ভেড়ামালা আকন্দপাড়া নামক স্থানে ৩-৪ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্রের মুখে তাদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তানজিলার কানের স্বর্ণের দুল ও মোবাইল ফোন এবং সৌরভের কাছ থেকে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। পরে দোকানের কর্মচারী সৌরভকে রাস্তায় বেঁধে রেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ঘটনার পর তানজিলা শিবগঞ্জ থানায় বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) শুকুর ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও অভিযানে নামে পুলিশ। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে মোটরসাইকেলটি উদ্ধার এবং একজন আসামিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলটি ভুক্তভোগী নিজেই তার ছিনতাই হওয়া মোটরসাইকেল হিসেবে শনাক্ত করেছেন। এ ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য ছামছুল (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা থানার মথুরাপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

বগুড়া জেলার শিবগঞ্জে বিশেষ অভিযানে চোরাই বাইক উদ্ধার

Update Time : ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬