গাজীপুর , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে বৃষ্টি ভালোবাসি কবিতা: তাছলিমা মুক্তার হৃদয়ছোঁয়া প্রকৃতি প্রেম লালমনিরহাট শিশু হত্যা: দ্রুত বিচার দাবি ত্রাণমন্ত্রীর ময়মনসিংহে এসডিজি ও পরিসংখ্যান সক্ষমতা বৃদ্ধির সেমিনার অনুষ্ঠিত হোমনায় সংবাদ প্রকাশে ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ ঠাকুরগাঁও জব ফেয়ারে সিভি জমা দিয়ে মিলছে চাকরির সুযোগ মাদক সেবনের কথিত ভিডিওতে আক্কেলপুরে চা”ঞ্চ’ল্য, তদন্ত দাবি ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক অভিযানে হেলমেট সচেতনতা কার্যক্রম জোরদার ঠাকুরগাঁও টাঙ্গন নদীতে স্কুল ছাত্র নিখোঁজের পর মরদেহ উদ্ধার কালাকৈরে মতবিনিময় সভা শেষে উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন প্রশাসক

রাজারগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইঞ্জিনিয়ার মমিনুল হকের পথসভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৩৪ Time View

মোঃ কাউছার পাটোওয়ারী, বিশেষ প্রতিনিধি :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।

পথসভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খোকন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজারগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী মামুন এবং ১নং রাজারগাঁও ইউনিয়ন যুবদলের নেতা শেখ সাইফুল ইসলাম।

এ সময় ইঞ্জিনিয়ার মমিনুল হককে ফুল দিয়ে বরণ করেন ১নং ওয়ার্ড বিএনপি কেন্দ্র কমিটির আহ্বায়ক শাহাদাত প্রধানীয়া ও সদস্য সচিব কাজী আবুল হাসান বাদল। এছাড়াও ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাজারগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ সাইফুল, যুবদল নেতা শরীফ সরকার, মোঃ আল আমিন শেখ, সাইদ শেখ, জাকির শেখ, রাজিব মিজিসহ অন্যান্য নেতাকর্মীরা।

পথসভায় আরও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড ও রাজারগাঁও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি বিএনপির আন্দোলন-সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে

রাজারগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইঞ্জিনিয়ার মমিনুল হকের পথসভা অনুষ্ঠিত

Update Time : ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬