গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৪৫ Time View

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম,

রাঙ্গামাটি শহরের সমতা ঘাট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক কারবারি ও মাদকসেবীও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৯ মে) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল পৌরসভার সমতা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার মায়াঘাসি গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে শাহজাহান (৩৫), নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আরাপাড়া গ্রামের মৃত ফজলুল হক মিয়ার ছেলে রাজ্জাক (৪৪), রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর গ্রামের মোঃ আজিজুলের ছেলে মোঃ দিদার হোসেন (২৮) এবং শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার শালমারা গ্রামের আজাহার আলীর ছেলে সুরুজ আলী (২৮)।

পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া ও শ্রমিক পরিচয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোতোয়ালী থানার ওসি মোঃ জসীম উদ্দীন বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক নিয়মিত ওয়ারেন্ট রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হচ্ছে।

তিনি আরও জানান, “রাঙ্গামাটিতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।”

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে রাঙ্গামাটিতে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে হত্যা মামলার আসামি গ্রেফতার এবং মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার

Update Time : ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬