গাজীপুর , শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ বাসন থানার অভিযানে ইয়াবাসহ ছয় আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডা. মানবেন্দ্র দাসের বিরুদ্ধে অনুপস্থিতি ও অনিয়মের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৪৩ Time View

বরিশাল প্রতিনিধি

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মানবেন্দ্র দাসের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকা, দায়িত্বকালীন সময়ে বেসরকারি ক্লিনিকে রোগী দেখা এবং রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন গ্রহণের অভিযোগ উঠেছে।

স্থানীয় রোগী, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ডা. মানবেন্দ্র দাস অধিকাংশ সময় বরিশাল শহরে অবস্থান করেন এবং নিয়মিত অফিস সময়ের পুরোটা কর্মস্থলে উপস্থিত থাকেন না। ফলে দুপুরের পর জরুরি বিভাগে অভিজ্ঞ চিকিৎসকের ঘাটতি দেখা দেয় এবং অনেক রোগীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

রোগীদের অভিযোগ, সরকারি হাসপাতালে পর্যাপ্ত সেবা না পেয়ে তারা বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে। কেউ কেউ দাবি করেছেন, ডা. মানবেন্দ্র দাস সরাসরি প্রাইভেট ক্লিনিকে যেতে পরামর্শ দিয়েছেন।

এদিকে অনুসন্ধানে জানা গেছে, তিনি বরিশালের একাধিক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সম্পৃক্ত এবং রোগীদের সেখানে পাঠিয়ে কমিশন গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগ এখনো আনুষ্ঠানিক তদন্তের আওতায় আসেনি।

নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গেছে, ২০১০ সালে এডহক ভিত্তিতে তার নিয়োগ হয়, যেখানে রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. মানবেন্দ্র দাস বলেন,

“আমার বিষয় দেখার জন্য কর্তৃপক্ষ আছে। এটি সাংবাদিকদের বিষয় নয়।”

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তার বলেন,

“আবাসিক সংকট রয়েছে, তবে এতে রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।”

বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন,

“সরকারি চাকরির মৌলিক শর্ত হলো কর্মস্থলে থাকা। নিয়ম ভঙ্গ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডা. মানবেন্দ্র দাসের বিরুদ্ধে অনুপস্থিতি ও অনিয়মের অভিযোগ

Update Time : ০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬