গাজীপুর , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক অভিযানে হেলমেট সচেতনতা কার্যক্রম জোরদার ঠাকুরগাঁও টাঙ্গন নদীতে স্কুল ছাত্র নিখোঁজের পর মরদেহ উদ্ধার কালাকৈরে মতবিনিময় সভা শেষে উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন প্রশাসক সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন প্রাথমিক গোল্ড কাপ ফাইনাল ঘিরে জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময় আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু মর্মান্তিক ট্র্যাজেডি আয়াত হত্যা মামলা: চট্টগ্রাম আদালতে আবীরের মৃত্যুদণ্ড স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা কমিটি গঠন তাজ আহ্বায়ক নওগাঁ আত্রাইয়ে রেললাইনের পাশে শিক্ষকের মরদেহ উদ্ধার বিজয়নগর আদমপুর উত্তরপাড়ায় কৃষিপণ্য পরিবহনে ইট সলিং দাবি

ফরিদপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ: যুবককে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৪৩ Time View

মোঃ ইলিয়াছ খান, সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর:

Faridpur জেলার কোতোয়ালী থানাধীন এলাকায় পাওনা টাকা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে রাজু ওরফে বাটুল রাজু (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কোতোয়ালী থানা এলাকার রেলওয়ে স্টেশন বাজার বস্তি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শিল্পীর মাদক ব্যবসায়ী জামাই হৃদয়সহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে রাজুর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলাকারীরা ঘটনাস্থলে তাকে ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৩০ মিনিটের দিকে তিনি মারা যান।

নিহত রাজু কোতোয়ালী থানার কুঠিবাড়ি রেলস্টেশন বাজার মুসলিম কলোনি ২ নম্বর কুটিবাড়ির বাসিন্দা। তার পিতার নাম বাবলু কসাই।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ সময় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় শিল্পীর জামাই মোঃ নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক অভিযানে হেলমেট সচেতনতা কার্যক্রম জোরদার

ফরিদপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ: যুবককে কুপিয়ে হত্যা

Update Time : ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬