গাজীপুর , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড় মসজিদে সেজদায় বৃদ্ধ মুসল্লি খুন, শ্রীমঙ্গলে ঘাতক আটক রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন ও কর্মসূচি ঘোষণা নগরকান্দায় স্বর্ণালংকার চুরি: সালিস নিয়ে অপপ্রচার হবিগঞ্জে গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে বিজিবি অভিযান: ভারতীয় বিস্কুট ও চানাচুরসহ বিপুল পণ্য আটক অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন, দেশব্যাপী ক্রীড়া উদ্যোগ শুরু পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন
ভোটের হাওয়া

ফকিরহাটে গণভোট বিষয়ে নারী শক্তিজীবী ও কর্মজীবী নারীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১২ Time View

ফকিরহাটে গণভোট বিষয়ে নারী শক্তিজীবী ও কর্মজীবী নারীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

আজিজুল গাজী জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট, ২০ জানুয়ারি ২০২৫: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে গণভোট সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নারী শক্তিজীবী ও কর্মজীবী নারীদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

“বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নারীগোষ্ঠীদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, আইন অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সুরক্ষা প্রক্রিয়াকরণের জন্য শোভন কাজ এবং কমিউনিটি স্থিতিশীলতা বৃদ্ধিকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে কর্মজীবী নারী, সহায়তায় রয়েছে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৫) ফকিরহাট উপজেলার নলদা মৌভোগ ইউনিয়নের কাথলী গ্রামে আয়োজিত উঠান বৈঠকে গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া এবং নারীদের সক্রিয় অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সামুদ্রিক খাদ্য ও কৃষি খাতে ত্রিপক্ষীয় প্রক্রিয়া প্রচারের মাধ্যমে নারী শ্রমিকদের উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিতকরণ, উপকূলীয় অঞ্চলের নারী শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা কভারেজ ও শোভন কাজের সুযোগ সম্প্রসারণ এবং বৈচিত্র্যময় জীবিকায় সহায়তার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কমিউনিটির স্থিতিস্থাপকতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। তিনি বলেন,

“নারীদের গণভোটে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতা ও সঠিক তথ্য জানার কোনো বিকল্প নেই। নারীরা ভোটাধিকার প্রয়োগ করলে গণতন্ত্র আরও শক্তিশালী ও কার্যকর হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার WDW & RCC প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ এবং ফিল্ড ফ্যাসিলিটেটর টুম্পা আক্তার মিম। তারা গণভোটের তাৎপর্য, ভোট প্রদানের পদ্ধতি এবং নারী অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

এছাড়াও কর্মজীবী নারী ফকিরহাট উপজেলার চারটি ইউনিয়নে পর্যায়ক্রমে গণভোট বিষয়ে উঠান বৈঠক, উদ্বুদ্ধকরণ সভা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন সাংবাদিক আজিজুল গাজী, দপ্তর সম্পাদক, খুলনা বিভাগীয় প্রেসক্লাব বাগেরহাট জেলা শাখা।

উল্লেখ্য, WDW & RCC প্রকল্পের আওতায় আয়োজিত এসব কার্যক্রম নারীদের গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড়

ফকিরহাটে গণভোট বিষয়ে নারী শক্তিজীবী ও কর্মজীবী নারীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

Update Time : ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬