গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং, চট্টগ্রাম জেলা প্রশাসক

  • Reporter Name
  • Update Time : ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮০ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

পোস্টাল ভোটিং কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বহুমাত্রিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শনিবার (৩১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক জানান, পোস্ট অফিস থেকে ব্যালট গ্রহণ, ব্যালট স্ক্যানিং, ট্রেজারিতে সংরক্ষণ, ভোট গণনা প্রতিটি ধাপ হবে সিসিটিভি ক্যামেরার আওতায় এবং প্রার্থী প্রতিনিধিদের উপস্থিতিতেই কার্যক্রম সম্পন্ন করা হবে।

১০ আসনের ব্যালট বক্স প্রস্তুত চট্টগ্রাম জেলারঃ

চট্টগ্রাম-১, ২, ৩, ৬, ৭, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬

এই ১০টি সংসদীয় আসনের জন্য পোস্টাল ব্যালট বক্স প্রস্তুত ও লক করা হয়েছে। ব্যালট বক্স লক করা হয়, প্রার্থী প্রতিনিধিদের উপস্থিতিতে, গণমাধ্যমকর্মীদের সামনে এবং সরাসরি উপস্থাপনার মাধ্যমে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন।

জেলা প্রশাসক জানান, চট্টগ্রাম জেলায় পোস্টাল ভোটার প্রায় ৯৫ হাজার। ১০টি আসনে পোস্টাল ভোটার ৬১ হাজারের বেশি।

পোস্টাল ব্যালট বিষয়ে তিনি বলেন, পোস্ট অফিস ও ট্রেজারির দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পোস্ট অফিস থেকে নেওয়ার আগে প্রতিটি ব্যালট স্ক্যান করা হবে, স্ক্যান শেষে ব্যালট সংরক্ষণ করা হবে পৃথক কক্ষে সিসিটিভি নজরদারিতে। প্রার্থী এজেন্টদের সঙ্গে যোগাযোগের জন্য একটি সমন্বিত হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে।

স্ক্যানিংয়ের সময়সূচি অনুযায়ী প্রতিনিধিদের আগে থেকেই জানানো হবে।

জাহিদুল ইসলাম মিঞা বলেন, “পোস্টাল ভোটিং–সংক্রান্ত সব কার্যক্রম আপনাদের সামনে হবে। যথাসময়ে আপনাদের উপস্থিত থাকার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আইন ও বিধিমালা অনুসরণ করে সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং, চট্টগ্রাম জেলা প্রশাসক

Update Time : ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬