গাজীপুর , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক অভিযানে হেলমেট সচেতনতা কার্যক্রম জোরদার ঠাকুরগাঁও টাঙ্গন নদীতে স্কুল ছাত্র নিখোঁজের পর মরদেহ উদ্ধার কালাকৈরে মতবিনিময় সভা শেষে উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন প্রশাসক সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন প্রাথমিক গোল্ড কাপ ফাইনাল ঘিরে জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময় আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু মর্মান্তিক ট্র্যাজেডি আয়াত হত্যা মামলা: চট্টগ্রাম আদালতে আবীরের মৃত্যুদণ্ড স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা কমিটি গঠন তাজ আহ্বায়ক নওগাঁ আত্রাইয়ে রেললাইনের পাশে শিক্ষকের মরদেহ উদ্ধার বিজয়নগর আদমপুর উত্তরপাড়ায় কৃষিপণ্য পরিবহনে ইট সলিং দাবি

পাথরঘাটায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৭ Time View

মল্লিক এম. আই বুলবুল সোহেল, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে পাথরঘাটায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ ফরিদুল ইসলাম এবং বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় নির্বাচনী দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তার সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন উপজেলার প্রিজাইডিং অফিসাররা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক অভিযানে হেলমেট সচেতনতা কার্যক্রম জোরদার

পাথরঘাটায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬