গাজীপুর , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :

নান্দাইল চৌরাস্তা বাজারে ফুলকপি মার্কায় ১০ দলীয় জোটের বিশাল গণমিছিল

  • Reporter Name
  • Update Time : ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১৭ Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি |

হুমায়ুন কবির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা বাজারে ১০ দলীয় জোটের উদ্যোগে ফুলকপি মার্কার পক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ গণমিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি চৌরাস্তা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফুলকপি মার্কার প্রার্থী আনোয়ারুল ইসলাম চান। তিনি বলেন,
“শুরুতেই সবাইকে অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। ফুলকপির বিজয় মানেই আপনাদের বিজয়। নির্বাচনের দিন পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং ফুলকপি মার্কাকে বিজয়ী করবেন।”
তিনি আরও বলেন,
“১২ তারিখ সবাই নিজ নিজ অবস্থান থেকে সারাদিন ফুলকপি মার্কায় ভোট দিয়ে আপনাদের অধিকার নিশ্চিত করবেন। গত ২৫ জানুয়ারি কানুরামপুরে আমাদের মিছিলে হামলার ঘটনায় সাধারণ মানুষ বুঝে গেছে কারা সহিংসতার রাজনীতি করছে। এসব আঘাত ও হামলা করে আমাদের বিজয় ঠেকিয়ে রাখা যাবে না।”
আনোয়ারুল ইসলাম চান বলেন,
“আমাদের ওপর আঘাত আসলেও আমরা তা সহ্য করব, তবুও নান্দাইলে একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই। ইনশাআল্লাহ এই নির্বাচনে ফুলকপি মার্কার বিজয় হবে। ১২ তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ এর জবাব দেবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নের প্রশ্নে আমরা কোনো ধরনের আপস করব না।”
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। একই সঙ্গে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান নেতারা।
গণমিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিডিপি, এনসিপিসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন

নান্দাইল চৌরাস্তা বাজারে ফুলকপি মার্কায় ১০ দলীয় জোটের বিশাল গণমিছিল

Update Time : ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬