গাজীপুর , শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ বাসন থানার অভিযানে ইয়াবাসহ ছয় আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

নরসিংদী সদর হাসপাতালে মোবাইল কোর্ট: ১৩ দালাল আটক

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৬৯ Time View

স্বাস্থ্যমন্ত্রীর সরাসরি নির্দেশনায় নরসিংদী সদর হাসপাতালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দালালমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে দালাল চক্রের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেলা প্রশাসনের নেতৃত্বে র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী এবং জেলা পুলিশ নরসিংদীর সমন্বয়ে একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। পূর্ব পরিকল্পনা ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে দুপুর ১২টা ৫০ মিনিটে নরসিংদী মডেল থানাধীন সদর হাসপাতালে অভিযান চালানো হয়।

অভিযানে মোট ১৩ জন দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয় এবং বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়। প্রশাসনের এই পদক্ষেপে হাসপাতাল এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আটককৃতদের মধ্যে রয়েছেন মোঃ সজিব মিয়া, মোঃ আরমান, রানা মিয়া, রফিকুল ইসলাম, বাবু, শিপলু মিয়া, মোঃ বাবুল মিয়া, মোঃ পাভেল, মোঃ কাইকোবাদ, দীপক চন্দ্র দাস, মোঃ জুয়েল মিয়া, মোঃ জাহাঙ্গীর এবং মোঃ বিল্লাল হোসেন। তারা সবাই নরসিংদী সদর এলাকার বিভিন্ন স্থানের বাসিন্দা।

অভিযান শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নরসিংদী মডেল থানার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, স্বাস্থ্যসেবা খাতে কোনো ধরনের দালালচক্র বরদাস্ত করা হবে না। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় এ ধরনের দালাল আটক অভিযান নিয়মিতভাবে চলবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

র‍্যাব-১১ এর পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম বলেন, র‍্যাব সবসময় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণে যাতে কোনো হয়রানি না হয়, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নরসিংদী জেলার হাসপাতালগুলোকে দালালমুক্ত ও সুশৃঙ্খল রাখতে নিয়মিত নজরদারি ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ

নরসিংদী সদর হাসপাতালে মোবাইল কোর্ট: ১৩ দালাল আটক

Update Time : ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬