গাজীপুর , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড় মসজিদে সেজদায় বৃদ্ধ মুসল্লি খুন, শ্রীমঙ্গলে ঘাতক আটক রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন ও কর্মসূচি ঘোষণা নগরকান্দায় স্বর্ণালংকার চুরি: সালিস নিয়ে অপপ্রচার হবিগঞ্জে গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে বিজিবি অভিযান: ভারতীয় বিস্কুট ও চানাচুরসহ বিপুল পণ্য আটক অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন, দেশব্যাপী ক্রীড়া উদ্যোগ শুরু পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন
ভোটের হাওয়া

নরসিংদীতে হৃদয় হত্যার প্রধান আসামি রমিজ উদ্দিন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩ Time View

মোঃ কামাল হোসেন, প্রধান জেলা প্রতিনিধি, নরসিংদী:

নরসিংদীর বহুল আলোচিত হৃদয় হত্যা মামলার প্রধান আসামি মোঃ রমিজ উদ্দিন (৪৪)–কে নওগাঁ জেলা থেকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা ডিবি পুলিশ।

গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৯টার দিকে বেলাব থানা–এর অধীন ইব্রাহীমপুর এলাকায় একটি পতিত জমিতে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে থানা পুলিশ, পিবিআই ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, নিহত ডিজিস্ট মিজান মিয়ার মাথা ও মুখমণ্ডল থেঁতলানো এবং বিকৃত ছিল। মরদেহের পাশে রক্তমাখা ভারী কংক্রিটের টুকরা পাওয়া যায়। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের ভাই মোঃ বিল্লাল মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১২(২)২৩, ধারা ৩০২/২০১/৩৪ দণ্ডবিধি)।

নরসিংদী জেলা পুলিশ–এর পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুকের দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি টিম টানা অভিযান চালায়। অবশেষে ২৩ ফেব্রুয়ারি রাত ২টা ৩০ মিনিটে নওগাঁ জেলা থেকে প্রধান আসামি রমিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড়

নরসিংদীতে হৃদয় হত্যার প্রধান আসামি রমিজ উদ্দিন গ্রেফতার

Update Time : ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬