গাজীপুর , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড় মসজিদে সেজদায় বৃদ্ধ মুসল্লি খুন, শ্রীমঙ্গলে ঘাতক আটক রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন ও কর্মসূচি ঘোষণা নগরকান্দায় স্বর্ণালংকার চুরি: সালিস নিয়ে অপপ্রচার হবিগঞ্জে গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে বিজিবি অভিযান: ভারতীয় বিস্কুট ও চানাচুরসহ বিপুল পণ্য আটক অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন, দেশব্যাপী ক্রীড়া উদ্যোগ শুরু পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন
ভোটের হাওয়া

নওগাঁর বদলগাছীতে বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক ধরা

  • Reporter Name
  • Update Time : ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ২৭ Time View

নওগাঁর বদলগাছীতে যৌথবাহিনীর অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর বদলগাছীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে নিষিদ্ধ ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পলাশ হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বদলগাছী চৌরাস্তা মোড়ে চেকপোস্ট পরিচালনাকালে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত পলাশ হোসেন বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাগরপুর গোয়ালপাড়া গ্রামের মৃত মোনার ছেলে।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো বদলগাছীতেও যৌথবাহিনীর সমন্বিত অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

যৌথবাহিনী সন্ধ্যা ৭টা থেকে বদলগাছী চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে যানবাহন ও পথচারীদের তল্লাশি শুরু করে। এ সময় পলাশ হোসেনের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া তার কাছ থেকে নগদ ২ হাজার ৫৮০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

যৌথবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পলাশ মাদক বহনের বিষয়টি স্বীকার করেছে। সে জানায়, উদ্ধারকৃত ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যেই বহন করা হচ্ছিল।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড়

নওগাঁর বদলগাছীতে বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক ধরা

Update Time : ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬