গাজীপুর , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগাং ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম ১ জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু। কালিহাতীতে মাদকবিরোধী অভিযান: জিরো টলারেন্স ঘোষণা হাতিবান্ধায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতায় স্বস্তির আশা ডিপিএস প্রতারণায় গাইবান্ধায় ভুয়া কাজী চক্রের বিয়ে ভাঙার ফাঁদ নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ কালিহাতীতে বাস-সিএনজি দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, শোক টাঙ্গাইলে চট্টগ্রামে ব্যাংক বিক্ষোভ: ৫ ব্যাংকের শাখায় তালা, গ্রাহকদের উত্তেজনা তেঁতুলিয়ায় চুরি গরু উদ্ধার, আটক ইউপি সদস্যের ভাই
ভোটের হাওয়া

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল, পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

  • Reporter Name
  • Update Time : ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ Time View

সাংবাদিক মোঃ মোতালেব হোসেন

ঢাকা-৫ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

রোববার (আজ) দুপুর ২টায় বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনির নেতৃত্বে গণমিছিলটি যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক থেকে শুরু হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে শেষ হয়।

গণমিছিলে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, যুবক, শ্রমজীবী মানুষ এবং সাধারণ ভোটাররা অংশ নেন। মিছিল চলাকালে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

গণমিছিলে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব নবী উল্লাহ নবী বলেন,

“ঢাকা-৫ এর মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। জলাবদ্ধতা, গ্যাস সংকট, বেকারত্ব এবং নাগরিক সেবার চরম দুরবস্থায় জনগণ আজ দিশেহারা। এই অবস্থা থেকে মুক্তির জন্য প্রয়োজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব।”

তিনি আরও বলেন,

“ধানের শীষ কোনো দলের প্রতীক নয়, এটি জনগণের মুক্তির প্রতীক। আপনারা যদি ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেন, তাহলে ঢাকা-৫ কে একটি আধুনিক, বাসযোগ্য ও জনকল্যাণমুখী এলাকায় রূপান্তর করা হবে—ইনশাআল্লাহ।”

এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনি বলেন,

“এই গণমিছিলই প্রমাণ করে ঢাকা-৫ আসনে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ পরিবর্তন চায় এবং তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়।”

গণমিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শেষে নেতৃবৃন্দ ভোটারদের প্রতি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল, পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

Update Time : ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬