গাজীপুর , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ড. শফিকুর রহমানের হবিগঞ্জ সফর উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪ Time View

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের আসন্ন হবিগঞ্জ সফর উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ শহরের নিউ ফিল্ড মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ড. শফিকুর রহমান। সফরকালে তিনি দলীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।

নেতারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ড. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে হবিগঞ্জ জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জনসভা সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, আমীরে জামায়াতের এই সফর কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; বরং জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ আহ্বান। সফরকালে তিনি জনগণকে ভোটাধিকার প্রয়োগে সচেতন করবেন এবং একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিতের দাবি তুলবেন।

নেতারা জানান, সফরের অংশ হিসেবে ড. শফিকুর রহমান শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা, শ্রমজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন এবং জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন।

জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়। এ সময় জেলার সর্বস্তরের জনগণকে জনসভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ, হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী ড. আহমদ আব্দুল কাদের, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাবেক জাকসু নেতা মো. মাজহারুল ইসলামসহ কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে নেতারা বলেন, গণমাধ্যম জাতির দর্পণ। জনগণের অধিকার, ন্যায়বিচার ও সত্য তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমীরে জামায়াতের হবিগঞ্জ সফরের উদ্দেশ্য ও বার্তা জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

ড. শফিকুর রহমানের হবিগঞ্জ সফর উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

Update Time : ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬