গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ডা. জাহিদ হোসেন নবাবগঞ্জে ঈদে রোগীদের সেবা দিচ্ছেন

  • Reporter Name
  • Update Time : ১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৫০ Time View

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় ঈদের ছুটিতে নিজ নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। স্থানীয়রা তার এই মানবিক উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

মতিহারা গ্রামের তার পূর্বপুরুষদের বাড়িতে অবস্থানকালে রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি রোগীদের চিকিৎসা দিয়েছেন। পরদিন সোমবার সকাল ১০টা থেকে আবারও তিনি রোগীদের সেবা দিতে শুরু করেন। স্থানীয় মানুষজন ভীড় জমিয়ে তার কাছে সাধারণ স্বাস্থ্য সমস্যা যেমন সর্দি-কাশি, জ্বরসহ বিভিন্ন রোগ নিয়ে আসেন। এছাড়াও ক্যান্সার, হৃদরোগ, ইউরোলজিক্যাল ও নিউরো সমস্যার রোগীরাও তার চিকিৎসা সেবার আওতায় ছিলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, গ্রামের মানুষ সহজভাবে তাদের স্বাস্থ্য সমস্যা তার সামনে তুলে ধরেন। তিনি রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ দেন, কোথায় গিয়ে চিকিৎসা করানো উচিত এবং কী ধরনের পরীক্ষা করাতে হবে সে বিষয়েও দিকনির্দেশনা প্রদান করেন।

ঈদের ছুটিতে নিজের নির্বাচনী এলাকায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তার মতে, এই ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের আস্থা ও ভরসা বৃদ্ধি করে এবং চিকিৎসাসেবা আরও সহজলভ্য করে। উল্লেখ্য, তিনি এযাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত রয়েছে বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা।

এভাবে স্থানীয় জনগণকে সরাসরি চিকিৎসা সেবা প্রদান করে তিনি নবাবগঞ্জ চিকিৎসা সেবাকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করে তুলেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

ডা. জাহিদ হোসেন নবাবগঞ্জে ঈদে রোগীদের সেবা দিচ্ছেন

Update Time : ১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬