গাজীপুর , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন, দেশব্যাপী ক্রীড়া উদ্যোগ শুরু পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল ও অবৈধ ঘর নির্মাণে উত্তেজনা কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে অবৈধ ঘর নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন ও প্রতিযোগিতা শুরু নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া মাদকবিরোধী সমাবেশে জিরো টলারেন্স ঘোষণা নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ

চিকিৎসা শেষে বাসায় ফিরছেন দানবীর আলহাজ্ব বশির আহমদ

  • Reporter Name
  • Update Time : ০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

বিশিষ্ট সমাজসেবী, দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেব চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পরিবার ও শুভানুধ্যায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

যুক্তরাজ্য বিএনপির অন্যতম উপদেষ্টা, দারুল হাদিস লতিফিয়া লন্ডনের ট্রাস্টি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সফল ব্যবসায়ী দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেবের চিকিৎসার খোঁজখবর নিতে গতকাল রাতে তাঁর বাসায় যান আঞ্জুমানে আল ইসলাহর সংগ্রামী সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক এমপি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী।

এ সময় আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী সাহেব আলহাজ্ব বশির আহমদের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং তাঁকে সান্ত্বনা প্রদান করেন। তিনি বলেন, “আল্লাহ পাক ইনশাআল্লাহ দ্রুত আপনাকে পূর্ণ সুস্থতা দান করবেন।”

উল্লেখ্য, দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেব সুনামগঞ্জ জেলার আমরিয়া গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। মানবসেবার পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাঁর অবদান উল্লেখযোগ্য। লন্ডন ও বাংলাদেশে তিনি মসজিদ, মাদ্রাসা, রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রিজ নির্মাণসহ অসহায় ও দরিদ্র মানুষের পাশে নিয়মিত সহযোগিতা করে আসছেন।

তার এই অবদান শুধু সুনামগঞ্জেই সীমাবদ্ধ নয়, বরং সারা বাংলাদেশজুড়েই বিস্তৃত। সিলেটের একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেবের ব্যবসা দেশের সীমানা পেরিয়ে যুক্তরাজ্য পর্যন্ত বিস্তৃত। বর্তমানে তিনি শারীরিক অসুস্থতায় ভুগলেও চিকিৎসা শেষে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি জনাব ইসমাইল হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব ফখরুল আম্বিয়া, ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. উইলসন, লন্ডন প্রবাসী আবির আহমদ, ইফতেখার হোসেন লেছু মিয়া, কারী তারেক আহমদসহ আরও অনেকে।

এ সময় দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেবের দ্রুত রোগমুক্তি ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া ও দেশ-জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী সাহেব।

আলহাজ্ব বশির আহমদ সাহেবের পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্থতার জন্য সর্বস্তরের জনগণের নিকট দোয়া কামনা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার

চিকিৎসা শেষে বাসায় ফিরছেন দানবীর আলহাজ্ব বশির আহমদ

Update Time : ০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬