গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

চসিকের নতুন নির্দেশনা: ডোর–টু–ডোর বর্জ্য সংগ্রহে ভেন্ডরকে টাকা নয়

  • Reporter Name
  • Update Time : ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৫৪ Time View

চট্টগ্রাম নগরীর বাসাবাড়ি থেকে ডোর–টু–ডোর বর্জ্য সংগ্রহ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)মেয়রের নির্দেশে গত মার্চ মাস থেকেই বেসরকারি ভেন্ডরদের মাধ্যমে বর্জ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ করা হয়েছে। ফলে এপ্রিল মাস থেকে নগরবাসীকে ময়লা সংগ্রহের জন্য কোনো তৃতীয় পক্ষ বা ভেন্ডরকে টাকা দিতে হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ৯ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশ অনুযায়ী এখন থেকে চসিকের নিজস্ব পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরাই সরাসরি বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করবেন। এতে নাগরিকদের অতিরিক্ত খরচ কমবে এবং সেবা আরও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।

তবে সাম্প্রতিক সময়ে অভিযোগ পাওয়া যাচ্ছে, কিছু অসাধু ব্যক্তি এখনো নিজেদের ভেন্ডর পরিচয় দিয়ে বাসাবাড়ি থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। চসিক কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের কাজ সম্পূর্ণ অবৈধ। নগরবাসীকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

যদি কেউ জোর করে বা প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার চেষ্টা করে, তাহলে দ্রুত চসিককে জানাতে বলা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। অভিযোগ জানাতে নির্দিষ্ট কয়েকটি মোবাইল নম্বরও দেওয়া হয়েছে।

অন্যদিকে, নগরীর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা জানিয়েছেন, বাস্তবে এখনো অনেক জায়গায় আগের মতো টাকা আদায় করা হচ্ছে। কিছু ক্ষেত্রে পরিচ্ছন্নতাকর্মীরা টাকা না দিলে ময়লা সংগ্রহ করতে অস্বীকৃতি জানাচ্ছেন। এতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত ও ভোগান্তির শিকার হচ্ছেন।

নগরবাসীর প্রত্যাশা, মেয়রের নির্দেশনা দ্রুত বাস্তবায়ন হবে এবং সবাই বিনামূল্যে এই সেবা পাবেন। একই সঙ্গে চসিক ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ, স্মার্ট সিটি’ গড়ার লক্ষ্যে সবাইকে যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

চসিকের নতুন নির্দেশনা: ডোর–টু–ডোর বর্জ্য সংগ্রহে ভেন্ডরকে টাকা নয়

Update Time : ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬