গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

  • Reporter Name
  • Update Time : ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৫ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদানের ধারা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম-১৩ আসনের (আনোয়ারা-কর্ণফুলী) কর্ণফুলীতে বিএনপি ও এর অঙ্গসংগঠন থেকে শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দ্বীপ কালার মোড়ল এলাকায় আয়োজিত এক সভায় ফুলের মালা পরিয়ে তাদের বরণ করে নেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

জানা যায়, শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শ্রমিক দল সভাপতি রাজু আহমেদ ও ১ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলালের নেতৃত্বে এসব নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদান প্রসঙ্গে শ্রমিক দল সভাপতি রাজু আহমেদ বলেন, “আমরা দীর্ঘদিন বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। জামায়াতে ইসলামীর কার্যক্রম ও আদর্শ আমাদের পছন্দ হয়েছে। দেশের রাজনীতিতে সচেতনতা ও আদর্শিক অবস্থান থেকে আমরা আজ শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগদান করেছি।”

কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মুনির আবছার চৌধুরী বলেন, “জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক ও আদর্শিক সংগঠন। সচেতন ও দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণে কাজ করবে জামায়াত। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীকে বিজয়ী করে চট্টগ্রাম-১৩ আসনে নতুন সমাজ বিনির্মাণের আহ্বান জানাচ্ছি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

Update Time : ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬