গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু

  • Reporter Name
  • Update Time : ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪০ Time View

মোঃ শহিদুল ইসলাম | বিশেষ সংবাদদাতা

চট্টগ্রাম-১১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী তৎপরতা জোরদার হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে গণসংযোগে নেমেছেন তাঁর ছেলে, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু।

ইপিজেড থানাধীন বন্দরটিলা ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। এ সময় নেতাকর্মীদের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয় এবং এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে বাবার রাজনৈতিক আদর্শ, গণতন্ত্র ও ভোটাধিকার বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরা হয়।

গণসংযোগ চলাকালে ইসরাফিল খসরু এলাকাবাসীর সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে মতবিনিময় করেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-১১ আসনে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর পক্ষে সরাসরি মাঠপর্যায়ে গণসংযোগ নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

কর্মসূচিতে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন। উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য ও ৩৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শরফরাজ কাদের রাসেল, ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আনসারি, ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মোহাম্মদ রাশেদুল আলম, মোঃ শাহজাহান, মোঃ শরিফ (সহ-সভাপতি, ৩৯ নং ওয়ার্ড বিএনপি), মোঃ সুমন (ওয়ার্ড নেতা) এবং মোঃ আকিফ জাবেদ (সদস্য সচিব, ইপিজেড থানা ছাত্রদল)। এছাড়া মোঃ শাহেদ হোসেন-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা গণসংযোগে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন মোঃ জাহেদ আনসারী (আহবায়ক, তাঁতীদল, ইপিজেড থানা শাখা), মোঃ শিহাব (সিনিয়র যুগ্ম আহবায়ক), মোঃ সিদ্দিক (যুগ্ম আহবায়ক), মোঃ কবির (মহানগর তাঁতীদল), মোঃ হাসান (সদস্য সচিব, তাঁতীদল), মোঃ ইদ্রিস মুন্সি (মহানগর যুগ্ম আহবায়ক) এবং মোঃ রহমত উল্লাহ।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী দিনগুলোতে চট্টগ্রাম-১১ আসনে বিএনপির গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। ধারাবাহিক এই মাঠপর্যায়ের কর্মসূচির মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু

Update Time : ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬