গাজীপুর , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পুঠিয়ায় টপসয়েল কাটা বন্ধে রাতভর অভিযান, এস্কেভেটর অকেজো সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর রতন শেখ রামিসা হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড, সন্তুষ্ট দেশবাসী ও পরিবার বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ ১০ আসামি গ্রেফতার কিশোরগঞ্জে উজ্জ্বল মিয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা ও বিভ্রান্তি ছড়াল বাসন থানা পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ ৫ আসামি গ্রেফতার ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে গোলাগুলি, উদ্ধার অস্ত্র ও ইয়াবা চাঁদার দাবিতে হুমকি, মৎস্য খামার নিয়ে উত্তেজনা বৃদ্ধি কর্ণফুলীতে জাতীয় ছাত্রশক্তির সংগঠকসহ পাঁচজন গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য
ভোটের হাওয়া
দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ এসআইআর বিতর্কে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভোটগ্রহণ ঢাকা উত্তর সিটিতে বিএনপি নেতার ত্যাগ ও অবদান পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ

কর্ণফুলীতে ইয়াবা উদ্ধার: কাভার্ড ভ্যানে ২৩ হাজার পিসসহ আটক ১

  • Reporter Name
  • Update Time : ০১:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ১৯ Time View

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রামঃ

চট্টগ্রামের কর্ণফুলীতে বিশেষ অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ ঘটনায় গাড়ির চালক নাজমুল হক (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

শনিবার সকালে র‍্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ফকিরনীরহাট এলাকায় শাহ মোহছেন আউলিয়ার (র.) মাজারসংলগ্ন সড়কে অভিযানটি পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কক্সবাজার থেকে একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরীতে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বাঁশখালী-আনোয়ারা থেকে চট্টগ্রামমুখী সড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়িটিকে থামানো হয়। পরে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে গাড়িটির পেছনের অংশের নিচের বাম পাশে বিশেষ কৌশলে তৈরি করা একটি লোহার চেম্বার পাওয়া যায়। সেই গোপন চেম্বারের ভেতর কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় রাখা ছিল ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।

আটক নাজমুল হক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার বাসিন্দা। তিনি মো. বেলাল হোসেনের ছেলে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, “মাদক পাচারকারীরা বিভিন্ন কৌশলে ইয়াবা পরিবহন করছে। তবে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবা ও আটক চালককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্প্রতি চট্টগ্রাম অঞ্চলে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে কক্সবাজার থেকে ইয়াবা পাচার ঠেকাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে। র‍্যাবের দাবি, মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পুঠিয়ায় টপসয়েল কাটা বন্ধে রাতভর অভিযান, এস্কেভেটর অকেজো

কর্ণফুলীতে ইয়াবা উদ্ধার: কাভার্ড ভ্যানে ২৩ হাজার পিসসহ আটক ১

Update Time : ০১:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬