গাজীপুর , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

কটিয়াদীর চান্দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণা ও মিছিল

  • Reporter Name
  • Update Time : ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৩৯ Time View

মোহাম্মদ রুস্তম আলী | কিশোরগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রচারণা, মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় চান্দপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ৪নং চান্দপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রচারণাকালে নেতাকর্মীরা “১২ ফেব্রুয়ারি সারাদিন—বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন” স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ–২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিনের পক্ষে ভোট প্রার্থনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফরিদ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাদেকুর রহমান সাদেক, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোকারম হোসেন খান (মোমেন), ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহবুউদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ তাইজ উদ্দিন আহম্মদ আশেক, চান্দপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রানা মিয়া, বিএনপি নেতা মোরশেই মোহন মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। দীর্ঘদিন পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী মিছিলে অংশ নিচ্ছেন, যা গণজাগরণের ইঙ্গিত বহন করে।

বক্তারা আরও বলেন, কিশোরগঞ্জ–২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বার্তা তুলে ধরছেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করছেন।

নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ–২ আসনের সর্বস্তরের জনগণ ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিনকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

কটিয়াদীর চান্দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণা ও মিছিল

Update Time : ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬