গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের

  • Reporter Name
  • Update Time : ৪ ঘন্টা আগে
  • ২২ Time View

নজরুল ইসলাম,গাজীপুর :

গাজীপুর সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আমিনুল ইসলাম তার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারিত মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রশাসনিক তদন্ত এবং সাংগঠনিকভাবে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।

নজরুল ইসলাম, গাজীপুর:

শনিবার (১২ সেপ্টেম্বর) গাজীপুর সদর উপজেলা কৃষকদলের আয়োজনে দেওয়া এক প্রতিবাদ বিবৃতিতে আমিনুল ইসলাম এসব কথা বলেন।

বিবৃতিতে আমিনুল ইসলাম দাবি করেন, সম্প্রতি তার নাম ও কর্মকাণ্ডকে জড়িয়ে বিভিন্ন অনলাইন মাধ্যমে জমি দখলসহ নানা ধরনের অভিযোগ প্রচার করা হচ্ছে। তার দাবি, এসব অভিযোগের কোনো সত্যতা নেই। তিনি এগুলোকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান।

আমিনুল ইসলাম বলেন, গাজীপুর সদর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জিলাল উদ্দীনের সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে তার মতবিরোধ তৈরি হয়। তার অভিযোগ, জিলাল উদ্দীন দলের নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গা-জমি সংক্রান্ত বিরোধে জড়িত হচ্ছিলেন। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে একাধিকবার সতর্ক করা হয়।

পরবর্তীতে বিষয়টি সাংগঠনিকভাবে বিবেচনা করে জিলাল উদ্দীনকে শোকজ নোটিশ দেওয়া হয় বলে জানান আমিনুল ইসলাম। তার দাবি, ওই নোটিশের কারণে ক্ষুব্ধ হয়ে জিলাল উদ্দীন তার বিরুদ্ধে জমি দখলসহ বিভিন্ন অভিযোগ প্রচার করছেন।

আমিনুল ইসলাম আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট কিছু ব্যক্তি এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েকজন ব্যক্তির মাধ্যমে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে তিনি নিরপেক্ষভাবে তথ্য যাচাই এবং প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে জিলাল উদ্দীনের বিরুদ্ধে একটি হত্যা মামলায় আসামি হিসেবে নাম থাকার বিষয়টিও উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে না গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি তদন্ত করার আহ্বান জানান আমিনুল ইসলাম।

তিনি বলেন, তার বিরুদ্ধে জমি দখলসহ যেসব অভিযোগ প্রচার করা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কারও কাছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা তথ্য থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার না করে যথাযথ প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়ার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশে আমিনুল ইসলাম বলেন, কোনো পক্ষের একতরফা বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া প্রয়োজন। পাশাপাশি তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

একই সঙ্গে দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান গাজীপুর সদর উপজেলা কৃষকদলের এই নেতা। পাশাপাশি তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আসাদুজ্জামান হারুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান খান শুভ, ভাওয়াল ইউনিয়ন কৃষকদলের সভাপতি সুমন খান ও সাধারণ সম্পাদক সেলিম কাইয়া, পিরোজালি ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক ফারুক সরকার এবং ভাওয়ালগড় কৃষকদলের সহ-সভাপতি জমির আলী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের

Update Time : ৪ ঘন্টা আগে