গাজীপুর , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন, দেশব্যাপী ক্রীড়া উদ্যোগ শুরু পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল ও অবৈধ ঘর নির্মাণে উত্তেজনা কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে অবৈধ ঘর নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন ও প্রতিযোগিতা শুরু নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া মাদকবিরোধী সমাবেশে জিরো টলারেন্স ঘোষণা নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ

হবিগঞ্জে এনসিপির অন্তর্বিরোধ, ১৩ নেতা একযোগে পদত্যাগ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ২৭ Time View

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জে ফ্যাসিবাদীদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাদের বঞ্চনা এবং সাংগঠনিক দুর্বলতাসহ একাধিক অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার ১৩ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন।

‎বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকার একটি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই পদত্যাগের ঘোষণা দেন।

‎পদত্যাগকারী নেতারা হলেন-সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মো. নূরুল হক টিপু, অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াহিদ মনির, যুগ্ম সদস্যসচিব সিরাজুল হক সজিব, শেখ রুবেল আহমেদ, সালমা হাসান, সঞ্জয় দাশ, সদস্য মো. হারুন মিয়া, মো. কামাল উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন, এএইচএম শফিউল আলম খান, মো. জাহিদ মিয়া ও সোফায়েল আহমেদ।

‎সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ বলেন,“আমরা গভীর হতাশা থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। ১৩ জনের পদত্যাগপত্র জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে। দেশে এখন এমন কোনো দল নেই, যারা প্রকৃত মধ্যপন্থার রাজনীতি করছে। তবে যদি কোনো দল একাত্তর ও চব্বিশের চেতনা ধারণ করে মধ্যপন্থার অবস্থান নেয়, তখন আমরা তা বিবেচনা করব।”

‎পদত্যাগকারী নেতারা অভিযোগ করেন, হবিগঞ্জসহ বিভিন্ন জেলার কমিটি গঠনের সময় ফ্যাসিবাদী শক্তি ও তাদের ঘনিষ্ঠদের পুনর্বাসন করা হয়েছে, আর জুলাই যোদ্ধাদের পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে। তাদের দাবি, মধ্যপন্থার রাজনীতির লক্ষ্য নিয়ে এনসিপি গঠিত হলেও কেন্দ্রীয় কমিটি এখন সেই অবস্থান থেকে সরে গিয়ে দুটি রাজনৈতিক জোটে যুক্ত হয়েছে- যা দলের প্রতিষ্ঠাকালীন নীতির পরিপন্থী।

‎সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের উপদেষ্টা ও বিভিন্ন স্তরের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। 

প্রার্থী মনোনয়নেও স্বচ্ছতা রক্ষা করা হয়নি, ফলে তৃণমূল পর্যায়ের জুলাই যোদ্ধারা মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করছেন।

‎নেতারা আরও বলেন, কমিটি গঠনের সময় সক্রিয় কর্মীদের বাদ দিয়ে অনুগত শ্রেণি তৈরির চেষ্টা করা হয়েছে, যা সংগঠনকে দুর্বল করেছে। জেলা কমিটি সাংগঠনিক কার্যক্রমেও ব্যর্থতার পরিচয় দিয়েছে।

‎তাদের মতে, বর্তমান নেতৃত্বের হাতে এনসিপি তার মূল আদর্শ ও নীতি থেকে সরে গেছে। তারা বলেন,

‎“এনসিপি এখন প্রতিষ্ঠাকালীন লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দলের সঙ্গে থাকা আর নীতিগতভাবে সম্ভব নয়। তাই আমরা একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার

হবিগঞ্জে এনসিপির অন্তর্বিরোধ, ১৩ নেতা একযোগে পদত্যাগ

Update Time : ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬