গাজীপুর , রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ বাসন থানার অভিযানে ইয়াবাসহ ছয় আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ২০ Time View

নেত্রকোনায় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আজ ১৭ জুন বুধবার দুপুর ২টার দিকে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, অনুসন্ধানী ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা স্বাধীন গণমাধ্যমের জন্য বড় ধরনের হুমকি। তারা অভিযোগ করেন, সংবাদে উঠে আসা দুর্নীতি ও অনিয়মের বিষয়গুলো জনস্বার্থে প্রকাশ করা হলেও সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

মানববন্ধনে উপস্থিত নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হলে তা গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে। তিনি অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধ করতে বিভিন্ন সময়ে মামলা ও চাপ প্রয়োগ করা হয়, যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। তিনি বলেন, সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে।

বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার বলেন, সাংবাদিকরা জনগণের পক্ষ হয়ে কাজ করেন। দুর্নীতি ও অনিয়ম প্রকাশ করাই তাদের পেশাগত দায়িত্ব। এ ধরনের কাজে বাধা সৃষ্টি করা হলে সমাজে অন্যায় বাড়বে।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর জেলা প্রতিনিধি তানভীর হাসান, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তালুকদার, মানিক মিয়া, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার সদস্য সচিব মনিরুল ইসলাম, হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইকাবাল কবির, কামরুল হাসান, ওবায়দুল ইসলাম সাগরসহ আরও অনেকে।

বক্তারা আরও বলেন, গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে সত্য উদঘাটনের পথ বাধাগ্রস্ত হবে। এতে জনগণ সঠিক তথ্য থেকে বঞ্চিত হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে তারা ভবিষ্যতে এ ধরনের হয়রানিমূলক মামলা ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ

সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

Update Time : ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬