গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

শীলখালী চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩ Time View

শীলখালী চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি

টেকনাফ-কক্সবাজার সড়কের শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে Border Guard Bangladesh (বিজিবি)।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার চেকপোস্টে তল্লাশি করা হয়। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে বিজিডি-১১২৮ নম্বরের নারকোটিক্স ডগ “হেনরি” (পুরুষ, ল্যাব্রাডার) অংশ নেয়।

তল্লাশীকালে ডগ হেনরির সংকেতের ভিত্তিতে প্রাইভেটকারের পেছনের সিট কভারের নিচে অভিনব কৌশলে কালো স্কচটেপে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনায় প্রাইভেটকারের চালক মোহাম্মদ আরাফাত (২৩), পিতা- হোসাইন আহমদ, গ্রাম- বাহারছড়া, সাবরাং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার ও আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

শীলখালী চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

Update Time : ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬