গাজীপুর , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান কলাপাড়ায় কৃষক সমাবেশ ও ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান শাপলা চত্বর বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগাং ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম ১ জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু। কালিহাতীতে মাদকবিরোধী অভিযান: জিরো টলারেন্স ঘোষণা হাতিবান্ধায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতায় স্বস্তির আশা ডিপিএস প্রতারণায় গাইবান্ধায় ভুয়া কাজী চক্রের বিয়ে ভাঙার ফাঁদ নিয়ামতপুরে দুর্যোগ সহায়তা: ঢেউটিন ও অনুদান বিতরণ
ভোটের হাওয়া
বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ এসআইআর বিতর্কে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভোটগ্রহণ ঢাকা উত্তর সিটিতে বিএনপি নেতার ত্যাগ ও অবদান পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি

লায়ন্স ক্লাব অব চিটাগাং ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন

  • Reporter Name
  • Update Time : ২ ঘন্টা আগে
  • ৪৪ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামে লায়নিজমের দীর্ঘ ৬৮ বছরের ঐতিহ্যকে স্মরণ করে লায়ন্স ক্লাব অব চিটাগাং-এর ৬৮তম চার্টার বার্ষিকী অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাতে চট্টগ্রাম নগরীর সিনিয়র্স ক্লাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। তিনি বলেন, লায়ন্স ক্লাব অব চিটাগাং শুধুমাত্র একটি ক্লাব নয়, এটি মানবসেবার একটি বড় প্ল্যাটফর্ম। গত ৬৮ বছরে এই ক্লাব থেকে চট্টগ্রামে শতাধিক লায়ন্স ক্লাব গড়ে উঠেছে, যা লায়নিজমের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, এই ধারাবাহিকতা ভবিষ্যত নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এবং ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্নর ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক, প্রাক্তন জেলা গভর্নর লায়ন কবির উদ্দিন ভূঞা, একুশে পদকপ্রাপ্ত লায়ন রফিক আহমেদ এবং সিএলএফ চেয়ারম্যান লায়ন নাছির উদ্দিন চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন ৬৮তম চার্টার নাইট চেয়ারম্যান লায়ন এম সোহেল খাঁন এবং সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন।

বক্তারা বলেন, লায়নিজম মূলত মানবতার সেবা, যেখানে ব্যক্তিগত স্বার্থের কোনো স্থান নেই। সমাজের অসহায় ও কম সৌভাগ্যবান মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। তারা সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও বিভাজনমুক্ত মানবিক সমাজ গঠনের আহ্বান জানান।

এছাড়া বক্তারা চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, ১৯৫৮ সালের ২ এপ্রিল মরহুম লায়ন এম আর সিদ্দিকীর হাত ধরে বাংলাদেশে লায়ন্স কার্যক্রমের সূচনা হয়। সেই থেকে চট্টগ্রাম লায়নিজমের অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন তপন কান্তি দত্ত ও লায়ন আয়েশা হক শিমু। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর এবং মানবসেবার অঙ্গীকারে পরিপূর্ণ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান

লায়ন্স ক্লাব অব চিটাগাং ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন

Update Time : ২ ঘন্টা আগে