গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

রাঙামাটিতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৪৬ Time View

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

রাঙামাটিতে ইয়াবা উদ্ধারকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযান। জেলার বিভিন্ন এলাকায় মাদক, জুয়া, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, ইভটিজিং এবং কিশোর গ্যাং দমনে চলমান চিরুনি অভিযানের অংশ হিসেবে এবার ১ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৫ মে) দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে রাঙামাটি কোতয়ালী থানাধীন ২নং পাথরঘাটা এলাকার কাপ্তাই লেক সংলগ্ন মুন্সি মিয়া টিলা (রিজার্ভ বাজার) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের অভিযানে আটক তিনজনের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রাঙামাটি সদর থানার কিল্লামুরা এলাকার কালাচান চাকমার ছেলে কিনা মিত্র চাকমা (৪৬), জুরাছড়ি থানার কুসুমছড়ি এলাকার কৃষ্ণ রতন চাকমার ছেলে সবিমল চাকমা (৩৬) এবং একই থানার বালুখালী এলাকার মৃত রাবনা চাকমার ছেলে হরিলাল চাকমা (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় ডিবি পুলিশের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)। সন্দেহভাজন হিসেবে আটক তিনজনের দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ডিবি পুলিশের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তারা মাদকবিরোধী সচেতনতা তৈরি, ইভটিজিং প্রতিরোধ এবং কিশোর গ্যাং দমনে জনগণকে সহযোগিতার আহ্বান জানান। অপরাধ দমনে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়।

জেলা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবি পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

রাঙামাটিতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেফতার

Update Time : ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬