গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ময়মনসিংহে পরিচ্ছন্নতা অভিযানে পলিথিনবিরোধী সচেতনতার বার্তা

  • Reporter Name
  • Update Time : ১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
  • ৪২ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখা, প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানো এবং নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় এ ময়মনসিংহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ স্কাউটস ও ময়মনসিংহ সদর উপজেলার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলার সভাপতি মো. সাইফুর রহমান। কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটসের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, স্কাউটরা দেশের প্রয়োজনে সবসময় প্রস্তুত থাকে। পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা শুধু প্রশাসন কিংবা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব। নিজেদের ঘর যেভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়, একইভাবে দেশকেও নিজেদের ঘর মনে করে পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি আরও বলেন, পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। তাই পলিথিনমুক্ত দেশ গড়ে তুলতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবেশ রক্ষায় নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয় জেলা স্কাউট ভবন থেকে। পরে এইচএসটিটিআই, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশগ্রহণকারীরা বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকা থেকে ময়লা-আবর্জনা, পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ করেন। একই সঙ্গে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্নতা এবং পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

আয়োজকরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শুধু একদিনের অভিযান যথেষ্ট নয়। নিয়মিতভাবে নিজেদের আশপাশ পরিষ্কার রাখা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং পলিথিনের ব্যবহার কমানোর মাধ্যমে প্রত্যেক নাগরিক পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারেন।

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচির মাধ্যমে ময়মনসিংহে পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাগরিকদের দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব ময়মনসিংহ গড়ে তোলাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

ময়মনসিংহে পরিচ্ছন্নতা অভিযানে পলিথিনবিরোধী সচেতনতার বার্তা

Update Time : ১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬