গাজীপুর , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

বারুইপাড়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে ১১২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৪১ Time View

আজিজুল গাজী, জেলা প্রতিনিধি, বাগেরহাট :

বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারুইপাড়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে ১১২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই অনুষ্ঠান গত ২৫ ও ২৬ জানুয়ারি বিদ্যালয়ের নিজস্ব মাঠে আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে আয়োজন করা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো আয়োজনটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোর্শেদ। তিনি বলেন, “পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব ও শৃঙ্খলাবোধ গড়ে তোলে। বারুইপাড়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের মতো প্রাচীন প্রতিষ্ঠানে এমন আয়োজন প্রশংসনীয়।”

বিশেষ অতিথি এফ এম হিশামুল হক বলেন, “ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” এছাড়াও বক্তব্য রাখেন ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, অভিভাবক সদস্য বখতিয়ার হোসেন ও তাইজুল ইসলাম জিয়াউর রহমান লিঠু।

বিদ্যালয়ের সভাপতি মাওলানা মোঃ ইমামুদ্দিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও সংস্কৃতির চর্চার গুরুত্ব তুলে ধরেন। প্রধান শিক্ষক শ্যামল কুমার পাল বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও সাংস্কৃতিক উৎকর্ষ সাধনই এই আয়োজনের মূল লক্ষ্য।”

উক্ত প্রতিযোগিতায় মোট ৫২টি ক্যাটাগরিতে শিরোপা এবং পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের ক্রেস্ট, মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রেসক্লাবের বাগেরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক আজিজুল রহমান, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

বারুইপাড়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় বাগেরহাট জেলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সফলভাবে সমাপ্ত হয় এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

বারুইপাড়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে ১১২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬