গাজীপুর , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

পীরগঞ্জে বাংলাদেশ পল্লী ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩ Time View

মো. আরফান আলী, ঠাকূরগাঁও প্রতিনিধি:

“তৃণমূল পর্যায়ে যারা অসহায় ও দুস্থ, শীতবস্ত্রের উষ্ণতার ছোঁয়ায় হোক সুস্থ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ এলাকায় বাংলাদেশ পল্লী ফেডারেশন-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ভোমরাদহ গ্রামে ফেডারেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৪০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের নির্বাহী পরিচালক, কবি ও সাংবাদিক মো. আরফান আলী। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাকিব হাসান।

বিতরণকালে বক্তব্যে মো. আরফান আলী বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। বিশেষ করে তৃণমূল পর্যায়ের খেটে খাওয়া মানুষ শীতের সময় বেশি দুর্ভোগে পড়েন। সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। তিনি সমাজের বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে শীতার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও পল্লী উন্নয়ন কর্মকর্তা এ মহতি উদ্যোগের প্রতি সহমত প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য পশীন চন্দ্র, মাহাদি আবরার সিয়াম, আব্দুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

পীরগঞ্জে বাংলাদেশ পল্লী ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Update Time : ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬