গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

পিকআপ-জীপ চলাচলে বাধা, রাঙামাটি ডিসি-এসপিকে স্মারকলিপি

  • Reporter Name
  • Update Time : ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
  • ৩৪ Time View

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি–রাজস্থলী সড়কে যাত্রীবাহী পিকআপ ও জীপ চলাচলে বাধা, যাত্রী নামিয়ে দেওয়া এবং চালক-মালিকদের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা ও নির্বিঘ্ন যান চলাচলের দাবিতে রাঙামাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো।

বুধবার রাঙামাটি যাত্রীবাহী পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেড এবং রাঙামাটি জেলা কার, মাইক্রোবাস ও পিকআপ-জীপ গাড়ি চালক শ্রমিক ইউনিয়নের নেতারা যৌথভাবে এ স্মারকলিপি দেন।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন। পরে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর কাছেও স্মারকলিপি দেওয়া হয়।

সংগঠনগুলোর দাবি, প্রায় দুই থেকে তিন বছর ধরে রাঙামাটি থেকে রাজস্থলী রুটে নিয়মিত যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সাধারণ মানুষ সরকারি-বেসরকারি কাজ, চিকিৎসা ও জরুরি প্রয়োজনে যাতায়াত করতে চরম দুর্ভোগের মুখে পড়ছেন।

এই দুর্ভোগ কমাতে দুই সংগঠন যৌথভাবে গত ১৬ আগস্ট থেকে পর্যটকবাহী পিকআপ ও জীপের মাধ্যমে রাঙামাটি–রাজস্থলী সড়কে যাত্রী পরিবহন চালুর সিদ্ধান্ত নেয়। তবে অভিযোগ রয়েছে, ওই দিন সকাল ৭টার দিকে চট্টগ্রাম ও রাউজান থেকে আসা কিছু ব্যক্তি এবং চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি ও চালক সমিতির লোকজন সড়কে বাস দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

অভিযোগ অনুযায়ী, পিকআপ ও জীপ থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং কয়েকটি গাড়ি আটকে রাখা হয়। একই দিনে রাজস্থলী থেকে রাঙামাটির দিকে আসা একটি পিকআপ-জীপকে কাপ্তাইয়ের রাইখালী এলাকায় থামিয়ে যাত্রী নামিয়ে হয়রানি ও হুমকি দেওয়া হয় বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

পরদিন ১৭ আগস্টও একই এলাকায় গাড়ি আটকে দেওয়ার অভিযোগ করা হয়। সংগঠনগুলোর নেতারা আরও দাবি করেন, পিকআপ-জীপ চলাচল অব্যাহত রাখলে বড় ধরনের দুর্ঘটনা ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে রাঙামাটি থেকে কোনো কার, মাইক্রোবাস বা অন্যান্য যানবাহন রাউজানের ওপর দিয়ে চলতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।

এতে পরিবহন মালিক ও চালকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সংগঠনগুলোর নেতারা প্রশ্ন তুলেছেন, জেলার অভ্যন্তরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাত্রী পরিবহনে স্থানীয় মালিক-শ্রমিকদের কেন বাধা দেওয়া হচ্ছে।

তারা প্রশাসন ও পুলিশের কাছে যাত্রীসেবা নিশ্চিত করার পাশাপাশি পরিবহন মালিক ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

তবে স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগের বিষয়ে চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রাঙামাটি যাত্রীবাহী পিকআপ মালিক সমিতির উপদেষ্টা মোহাম্মদ শাহিন আল মামুন ও নির্মল বড়ুয়া মিলন, সভাপতি প্রজেশ চাকমা, সাধারণ সম্পাদক লিটন চাকমা, রাঙামাটি জেলা কার, মাইক্রোবাস ও জীপ গাড়ি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম, সহ-সাধারণ সম্পাদক মো. হোসেন, লাইন সম্পাদক বাবু টুলু বড়ুয়া এবং প্রচার সম্পাদক মো. আরাফাত হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

পিকআপ-জীপ চলাচলে বাধা, রাঙামাটি ডিসি-এসপিকে স্মারকলিপি

Update Time : ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬