গাজীপুর , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

পাশে থাকার অঙ্গীকার: শামা ওবায়েদ ইসলাম রিংকু

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩২ Time View

মোঃ ইলিয়াছ খান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, নির্বাচন-পরবর্তী সময়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে হবে। দল-পক্ষের নামে মারামারি ও কোন্দল বন্ধ করে উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, “আমি আপনাদের পাশে আগেও ছিলাম, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।”

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সালথা উপজেলার বল্লভদী, সোনাপুর ও যদুনন্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মারামারি-হামলা করে মামলা-মোকদ্দমায় জড়িয়ে দেশের বা এলাকার কোনো লাভ হয় না। বরং শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে কাজ করাই সবার লক্ষ্য হওয়া উচিত। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

নিজেকে জনগণের প্রতিনিধি হিসেবে তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, “আমি এখানে এমপি বা মন্ত্রী হিসেবে আসিনি, এসেছি আপনাদের মেয়ে ও সন্তান হিসেবে। আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—আমি সবার এমপি, শুধু কোনো দলের এমপি নই।”

তিনি তাঁর পিতা মরহুম কেএম ওবায়দুর রহমান-এর কথা স্মরণ করে বলেন, তিনি এমপি-মন্ত্রী থাকাকালীন যেমন মানুষের পাশে ছিলেন, তেমনি পদে না থাকলেও মানুষের পাশে থেকেছেন। সেই আদর্শ অনুসরণ করেই তিনি এলাকার মানুষের পাশে থাকতে চান।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রমজান মাসে সব ধরনের অপকর্ম থেকে দূরে থেকে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। কেউ যদি কোনো অনিয়ম বা দু’নম্বরি কাজে জড়িত থাকে, সে যে দলেরই হোক না কেন—আইন আইনের গতিতেই চলবে।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা ও সালথা সার্কেল) মোঃ মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্লা, সহ-সভাপতি মোহাম্মদ শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

পাশে থাকার অঙ্গীকার: শামা ওবায়েদ ইসলাম রিংকু

Update Time : ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬