গাজীপুর , শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ বাসন থানার অভিযানে ইয়াবাসহ ছয় আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

নিরাপদ চিকিৎসা ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের আত্মপ্রকাশ

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮ Time View

জেলা প্রতিনিধি:

নিরাপদ চিকিৎসা নিশ্চিতকরণ ও দূষণমুক্ত পরিবেশ রক্ষার লক্ষ্যে “নিরাপদ চিকিৎসা ও পরিবেশ সুরক্ষা আন্দোলন” নামে একটি অরাজনৈতিক, মানবিক ও নাগরিকভিত্তিক সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। এক ঘোষণার মাধ্যমে সংগঠনটির নেতৃবৃন্দ এ আন্দোলনের সূচনা করেন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান এস এম হৃদয় ইসলাম বলেন, “একটি রাষ্ট্রে প্রতিটি মানুষের নিরাপদ চিকিৎসা গ্রহণ এবং সুস্থ ও দূষণমুক্ত পরিবেশে বসবাস করা মৌলিক নাগরিক অধিকার। কিন্তু বর্তমান বাস্তবতায় ভেজাল ওষুধ, ভুল চিকিৎসা, চিকিৎসা খাতের লাগামহীন বাণিজ্যিকীকরণ এবং ক্রমবর্ধমান পরিবেশ দূষণের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকি, আর্থিক ক্ষতি ও জীবনহানির আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে।”

নেতৃবৃন্দ আরও বলেন, চিকিৎসা কখনোই পণ্য হতে পারে না—এটি একটি মানবিক সেবা। একইভাবে পরিবেশ কোনো বিলাসিতা নয়; এটি নাগরিক জীবনের অপরিহার্য অধিকার। এই নৈতিক ও সামাজিক সংকট মোকাবিলায় সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ করতেই এ আন্দোলনের যাত্রা শুরু হয়েছে।

সংগঠনের ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে—

নিরাপদ, নৈতিক ও মানবিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা;

ভেজাল ওষুধ, অনিয়ম ও বাণিজ্যিক চিকিৎসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা;

পরিবেশ দূষণের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ;

রোগী ও সাধারণ মানুষের অধিকার রক্ষা করা এবং স্বাস্থ্য ও পরিবেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনা।

এ সময় নেতৃবৃন্দ সরকারের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক দপ্তরসমূহের প্রতি আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার অনুরোধ জানান। সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ও বাধ্যতামূলক পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়।

ঘোষণায় স্পষ্ট করে বলা হয়, এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক, মানবিক ও নাগরিকভিত্তিক থাকবে। সংগঠনটি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়াবে এবং ন্যায়পরায়ণতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবে।

সংগঠনের নেতৃত্বে রয়েছেন—

চেয়ারম্যান এস এম হৃদয় ইসলাম চুন্নু,

মহাসচিব মেছবাহ উদ্দিন,

যুগ্ম মহাসচিব মো. নাজমুল হক,

দপ্তর সম্পাদক মো. আবদুল আলীম,

ভাইস চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন মানিক, মো. সাইফুর রহমান, মো. সুলতান আলী,

সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন,

সহ-সাংগঠনিক সম্পাদক মো. কবির শাহ,

প্রকাশনা সম্পাদক মো. আসাদুল শেখ,

আইন বিষয় সম্পাদক মো. ফয়জুল করিম,

মহিলা সম্পাদক রেহেনা পারভিন,

সদস্য মো. সোহাগ খান ও মিজানুর রহমান।

শেষে চেয়ারম্যান এস এম হৃদয় ইসলাম সংগঠনের পক্ষ থেকে সকল সচেতন নাগরিককে নিরাপদ চিকিৎসা ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার এই আন্দোলনে একত্রিত হওয়ার উদাত্ত আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ

নিরাপদ চিকিৎসা ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের আত্মপ্রকাশ

Update Time : ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬