গাজীপুর , রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ বাসন থানার অভিযানে ইয়াবাসহ ছয় আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

নাটোর-২: বিএনপি প্রার্থী দুলুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৩২ Time View

নাটোর-২: বিএনপি প্রার্থী দুলুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নাটোর সংবাদদাতা মোঃ শামীম হোসাইন:

নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুলু তার নির্বাচনী এলাকায় নিষিদ্ধ পিভিসি ব্যানার ও ফেস্টুন ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন, যা নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধির পরিপন্থী।
সরজমিনে দেখা গেছে, নাটোর শহরসহ সদর ও নলডাঙ্গা উপজেলার বাজার-ঘাট এবং জনসমাগমপূর্ণ এলাকায় দুলুর ছবি সম্বলিত পিভিসি ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। এছাড়া নাটোর এন.এস সরকারি কলেজে প্রবেশ করে নির্বাচনী প্রচারণার জন্য হ্যান্ড বিল বিতরণ ও ছাত্র-ছাত্রীদের মাঝে ভোট চাইবার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর আচরণবিধি ২০২৫-এর ‘ধারা ৭ খ’ ও ‘১৫ খ’ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা করা এবং পরিবেশের জন্য ক্ষতিকর পিভিসি ব্যানার ও ফেস্টুন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। সচেতন মহল ও সাধারণ ভোটারদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দাবি করছেন, একজন প্রার্থী যদি শুরুতেই আচরণবিধি লঙ্ঘন করেন, তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়।
এ বিষয়ে স্থানীয়রা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সদর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফ আদনান এবং নলডাঙ্গা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল এমরান খাঁন জানান, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। তবে ম্যাজিস্ট্রেটের সঙ্গে ফোন যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ

নাটোর-২: বিএনপি প্রার্থী দুলুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

Update Time : ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬