গাজীপুর , রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ বাসন থানার অভিযানে ইয়াবাসহ ছয় আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

নরসিংদীতে ভুয়া ভূমি কর্মকর্তা সেজে ২১ লাখ টাকা আত্মসাৎ, পাপন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৮৫ Time View

নরসিংদীতে ভুয়া ভূমি কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসা পাপন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মোঃ পাপন মিয়া (২৬) নিজেকে কখনো ভূমি অফিসের বড় কর্মকর্তা, আবার কখনো এসিল্যান্ড অফিসের প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন।

নরসিংদী মডেল থানার তথ্য অনুযায়ী, গত ২ এপ্রিল ২০২৬ তারিখে ভুক্তভোগী হাসিব হায়দারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চিনিশপুর এলাকার বাসিন্দা হাসিব হায়দারের সঙ্গে পাপনের পরিচয় হয় স্থানীয় ভূমি অফিসে। তখন পাপন সেখানে মাস্টার রোলে কাজ করতেন। সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি গাজীপুরের কাশিমপুর এলাকায় জমি বিক্রির প্রলোভন দেখান।

পাপন নিজেকে ভুয়া ভূমি কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে ভুক্তভোগীকে আশ্বস্ত করেন যে জমি রেজিস্ট্রিতে কোনো সমস্যা হবে না। এরপর ধাপে ধাপে বিভিন্ন অজুহাতে টাকা নেওয়া শুরু করেন।

২ ডিসেম্বর ২০২৫ তারিখে খারিজ বাবদ ২ লাখ ৭০ হাজার টাকা,

২০ ডিসেম্বর ১২ লাখ ৮০ হাজার টাকা,

২৩ ডিসেম্বর ৫ লাখ টাকা এবং

১১ মার্চ ২০২৬ তারিখে আরও ৫০ হাজার টাকা নেন।

সব মিলিয়ে তিনি মোট ২১ লাখ টাকা আত্মসাৎ করেন।

পরবর্তীতে পাপন একটি দলিল তৈরি করে দিলেও, জমির দখল নিতে গেলে প্রতারণার বিষয়টি সামনে আসে। জানা যায়, একই জমি আগেই অন্য ব্যক্তিদের নামে পাওয়ার অব অ্যাটর্নি করে দেওয়া হয়েছিল। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টি ছিল পরিকল্পিত জালিয়াতি।

তদন্তে আরও জানা গেছে, পাপন আগে থেকেই পেশাদার প্রতারক হিসেবে পরিচিত। তিনি এর আগেও একই কৌশলে বহু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। এমনকি চাকরির সময়ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়রা এই ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন এবং এমন প্রতারকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ

নরসিংদীতে ভুয়া ভূমি কর্মকর্তা সেজে ২১ লাখ টাকা আত্মসাৎ, পাপন গ্রেফতার

Update Time : ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬