গাজীপুর , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

জোয়ারের পানি নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরীতে নির্মিত হলো ১৭ স্লুইস গেট

  • Reporter Name
  • Update Time : ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৭৩ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পের আওতায় নগরীর বিভিন্ন খালের সঙ্গে যুক্ত ২১টি স্লুইস গেটের মধ্যে ১৭টির নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

রোববার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনে অনুষ্ঠিত ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক জরুরি সভায় এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বিত উদ্যোগে চলমান প্রকল্পগুলোতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। তিনি জানান, পানি উন্নয়ন বোর্ডের অধীনে নির্মাণাধীন ২১টি স্লুইস গেটের মধ্যে ১৭টির কাজ শেষ হওয়া একটি বড় মাইলফলক।

তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নগরবাসীর সচেতনতা অত্যন্ত জরুরি। ড্রেন ও খালে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেললে জলাবদ্ধতা নিরসনের প্রচেষ্টা ব্যাহত হবে। শহর পরিচ্ছন্ন রাখা এবং পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে তিনি নগরবাসীর দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় জানানো হয়, পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ‘চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা বা জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন’ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৬২০ কোটি টাকা। এ প্রকল্পের অধীনে বিভিন্ন খালের সঙ্গে যুক্ত মোট ২১টি স্লুইস গেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। বাকি চারটির কাজও দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এসব স্লুইস গেট বর্ষা মৌসুমে জোয়ারের পানি নিয়ন্ত্রণ এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে সভায় আরও জানানো হয়, মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ খালের পলি অপসারণ, খনন ও রিটেইনিং ওয়াল নির্মাণকাজ ইতোমধ্যে প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডের তদারকিতে খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

জোয়ারের পানি নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরীতে নির্মিত হলো ১৭ স্লুইস গেট

Update Time : ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬