গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

জেলেদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পাথরঘাটায় স্মারকলিপি প্রদান 

  • Reporter Name
  • Update Time : ১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৪ Time View

মল্লিক এম.আই বুলবুল সোহেল, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বঙ্গোপসাগরে জলদস্যু দমন, গভীর সাগরে মাছ শিকাররত জেলেদের নিরাপত্তা নিশ্চিত এবং উপকূলীয় অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় মৎস্যজীবী, ট্রলারমালিক ও সচেতন নাগরিকদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি বলেন, গভীর সাগরে মাছ ধরতে গিয়ে আবারও জলদস্যুদের হামলার ঘটনা ঘটছে। সম্প্রতি ডাকাতদের গুলিতে এক জেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরেকজন অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তিনি বলেন, “সাগরে যদি জলদস্যুদের দৌরাত্ম্য বন্ধ না হয়, তাহলে আমরা জাল ফেলব না। সুন্দরবন ও বঙ্গোপসাগরকে সম্পূর্ণ জলদস্যুমুক্ত করতে হবে।”

সমিতির সহসভাপতি আবুল হোসেন ফরাজী বলেন, কার্যকর পদক্ষেপ না নিলে জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে গভীর সাগরে যেতে পারবেন না। তিনি কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ টহল জোরদার এবং সক্রিয় জলদস্যুদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সম্প্রতি জলদস্যুদের কবল থেকে ফিরে আসা আহত জেলে শাজাহান মানববন্ধনে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ডাকাতরা হঠাৎ ট্রলারে হামলা চালিয়ে গুলি ছোড়ে এবং জেলেদের মারধর করে। তাঁর অভিযোগ, আগে আত্মসমর্পণ করা কিছু দস্যু আবার সক্রিয় হয়ে উঠেছে।

বক্তারা বলেন, বঙ্গোপসাগর ও সুন্দরবনসংলগ্ন এলাকায় জলদস্যুদের তৎপরতায় জেলেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। লুটপাট, অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় তাঁদের জীবিকা হুমকির মুখে পড়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের ঘটনাও বাড়ছে বলে অভিযোগ করা হয়।

মানববন্ধন থেকে সাগরে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ টহল জোরদার, অপহৃত জেলেদের উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা, সক্রিয় জলদস্যুদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানানো হয়।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট দপ্তর দ্রুত ব্যবস্থা নিলে উপকূলীয় অঞ্চলে শান্তি ফিরবে এবং জেলেরা নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

জেলেদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পাথরঘাটায় স্মারকলিপি প্রদান 

Update Time : ১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬